News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ১৮ জানুয়ারি ২০২৬

রাজধানীর গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

গুলশান থানার এসআই মারুফ আহামেদ জানিয়েছেন, নিহত সাদিয়া আক্তার মিমি (২৭) ঢাকার একটি পানশালায় ‘ড্যান্সার’ হিসেবে কাজ করতেন। পাশাপাশি তার বিউটি পার্লারের ব্যবসা আছে।

পুলিশের ধারণা, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার রাতে লাশটি উদ্ধার করে রোববার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাদিয়া আক্তার মিমি গুলশানা থানাধীন কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়