News Bangladesh

রাজধানীর গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

নিহত সাদিয়া আক্তার মিমি (২৭) ঢাকার একটি পানশালায় ‘ড্যান্সার’ হিসেবে কাজ করতেন। পাশাপাশি তার বিউটি পার্লারের ব্যবসা আছে

১৭:১৯ ১৮ জানুয়ারি ২০২৬

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান

জাইমা রহমান বলেন, আজ এখানে যারা উপস্থিত, সবাই একরকম নই। আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের ও দেশের মানুষের কথা ভাবছি। এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলা ও একে অপরের কথা শোনা এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

১৭:১৭ ১৮ জানুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য: ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দিলে ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার

১৭:০৬ ১৮ জানুয়ারি ২০২৬

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে সেখানে পোড়া মরদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

১৬:৫৪ ১৮ জানুয়ারি ২০২৬

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান!

আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দুবাইয়ের শীর্ষস্থানীয় ব্যবসায়ী খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে।

১৬:৩৫ ১৮ জানুয়ারি ২০২৬

‘প্রার্থী-এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ’

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে

১৬:১৬ ১৮ জানুয়ারি ২০২৬

হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ, সারাদেশে ৮০টি কেন্দ্র

টিকা প্রদানের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১৬:১৪ ১৮ জানুয়ারি ২০২৬

হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

১৫:৪২ ১৮ জানুয়ারি ২০২৬

ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়

১৫:৩০ ১৮ জানুয়ারি ২০২৬

পুলিশ সংস্কার প্রত্যাশামতো হয়নি: আসিফ নজরুল

আসিফ নজরুল বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা বলাটা যেন উদ্দীপকের মতো—এতে বাড়তি ভিউ পাওয়া যায়। বলা হয়, কোনো সংস্কারই হয়নি। এটা ঠিক নয়। যথেষ্ট সংস্কার হয়েছে। যদি প্রত্যাশা ১০ ধরা হয়, অন্তত চারটা অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছিলাম, সেভাবে হয়নি।

১৫:২৩ ১৮ জানুয়ারি ২০২৬

মাদুরোর দুর্গ জয়: সিআইএকে তথ্য দেয়া কে সেই ‘গাদ্দার’?

মার্কিন সামরিক অভিযানে মাদুরো আটক হওয়ার পেছনে সিআইএকে তথ্য সরবরাহকারী ‘বিশ্বাসঘাতক’ থাকলেও, রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন কয়েক মাস আগে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোর সঙ্গে গোপন যোগাযোগ শুরু করে।

১৪:৩৬ ১৮ জানুয়ারি ২০২৬

‘ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ করবে বিএনপি’

জুলাই আন্দোলনের শহীদদের ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে তাঁদের দেখভালের জন্য পৃথক মন্ত্রণালয়-বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে একাত্তরের মতো চব্বিশের যোদ্ধাদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাঁদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা হবে।

১৪:১০ ১৮ জানুয়ারি ২০২৬

তিন দাবিতে ইসি ভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলাকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পোস্টাল ব্যালটসহ তিন ইস্যুতে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলেছেন সংগঠনটির নেতারা।

১৩:৪৮ ১৮ জানুয়ারি ২০২৬

দল নিষিদ্ধ হলেও ব্যক্তি নয়: ইসি মাছউদ

নিষিদ্ধ দলের নেতা হওয়ার দায়ে প্রার্থিতা বাতিলের আবেদন নাকচ করে ইসি আব্দুল রহমানেল মাছউদ জানিয়েছেন, দল নিষিদ্ধ হলেও ব্যক্তি নিষিদ্ধ নয়। ফলে টাঙ্গাইল-৪ আসনে লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১৩:২৬ ১৮ জানুয়ারি ২০২৬

পুলিশ কোনো দলের রক্ষক নয়, রাষ্ট্রের সেবক: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারদায় এএসপিদের সমাপনী কুচকাওয়াজে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থেকে জনগণের প্রকৃত সেবক হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে এক লাখ সদস্যের বিশেষ প্রশিক্ষণসহ বাহিনীর শতভাগ প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

১৩:১৫ ১৮ জানুয়ারি ২০২৬

রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সাথে তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গত সরকারের আমলে নির্যাতিত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই সভায় ডা. জুবাইদা রহমানসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

১২:৫৩ ১৮ জানুয়ারি ২০২৬

পবিত্র রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

রমজানে মুসল্লিদের চাপে ওমরাহ প্যাকেজের দাম ২-৩ গুণ বাড়ার আশঙ্কায় দ্রুত বুকিংয়ের পরামর্শ দিয়েছেন ট্যুর অপারেটররা। বিশেষ করে হোটেল ও যাতায়াত ভাড়া বৃদ্ধির পাশাপাশি ১৭ মার্চের পর ভিসা বন্ধের বাধ্যবাধকতায় ওমরাহযাত্রীদের খরচ ও ভোগান্তি চরমে পৌঁছাতে পারে।

১২:০৮ ১৮ জানুয়ারি ২০২৬

সিঙ্গেল মাদার থেকে বড় পর্দার নায়িকা কেয়া আল জান্নাহর যাত্রা

কেয়া আল জান্নাহ ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পান; তিনি সিঙ্গেল মাদার হিসেবে পরিবারিক সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছেন।

১১:৫৪ ১৮ জানুয়ারি ২০২৬

এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু, রুটিন ও নির্দেশনা প্রকাশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হবে; বাংলা দিয়ে শুরু করে ২০ মে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ব্যবহারিক ৭-১৪ জুন। বোর্ড ১৩টি বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে—প্রবেশপত্র, আসন গ্রহণ, ওএমআর পূরণ, মোবাইল নিষেধ, পৃথক পাস, ফলাফল পুনঃনিরীক্ষণসহ সব নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে।

১১:২৭ ১৮ জানুয়ারি ২০২৬

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন তারেক রহমান

সোশ্যাল ব্লেডের শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ৬৪ নম্বরে জায়গা পেয়েছেন। ফেসবুক পোস্টের সংখ্যার ভিত্তিতে তিনি ডোনাল্ড ট্রাম্পেরও উপরে অবস্থান করছেন, যা তাকে বিশ্বব্যাপী ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড় করিয়েছে।

১০:২৭ ১৮ জানুয়ারি ২০২৬

বিসিবির গ্রুপ বদলের প্রস্তাব ফিরিয়ে দিল আয়ারল্যান্ড

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও আইসিসি ও ক্রিকেট আয়ারল্যান্ড সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

১০:০০ ১৮ জানুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ড ইস্যুতে ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ

গ্রিনল্যান্ড কেনা নিয়ে চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যসহ ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর ধাপে ধাপে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ এবং ১ জুন থেকে তা বাড়িয়ে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি।

০৯:২৯ ১৮ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পেহাং রাজ্যে লরি উল্টে দুই বাংলাদেশি পাম বাগান শ্রমিক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

০৮:৪১ ১৮ জানুয়ারি ২০২৬

তেলে কমাবে ত্বকের বলিরেখা 

প্রাকৃতিক বেশকিছু তেল আছে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন রয়েছে। এসব উপাদান ত্বকের বলিরেখা কমায় এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। সঠিক তেল দিয়ে যত্ন নিলে ত্বকের বলিরেখা প্রতিরোধ করা যায়। 

১৯:৩৫ ১৭ জানুয়ারি ২০২৬