News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১৮ জানুয়ারি ২০২৬

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার সাভার উপজেলায় পরিত্যক্ত একটি পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে সেখানে পোড়া মরদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

আরও পড়ুন: ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি পোড়া অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়