চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারী’র প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা
এতে বলা হয়, বর্তমানে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত এসব দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে প্রবেশ বা অবস্থানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে১৯:১৮ ১৭ জানুয়ারি ২০২৬
প্রতি ভালোবাসা খালেদা জিয়াকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে: ড. মঈন খান
আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে অনেক সময় আমরা বাকরুদ্ধ হয়ে যাই। তার শূন্যতা ও অবদান স্মরণ করলে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আজ আমরা কীভাবে আমাদের অনুভূতি প্রকাশ করব, সেটাই যেন জানি না১৮:৫৪ ১৭ জানুয়ারি ২০২৬
১৫ বছর প্রচুর পরিমাণে অর্থপাচার করা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত পদক্ষেপের পক্ষে সমর্থন করে১৭:৩৬ ১৭ জানুয়ারি ২০২৬
গুম-খুনের ভয়াবহ বর্ণনা শুনে কাঁদলেন তারেক রহমান
আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের শিকার ব্যক্তিরা এবং তাদের পরিবার সদস্যদের কান্না আর আর্তনাদে ভারি হয়ে ওঠে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আবেগে আপ্লুত
১৭:২২ ১৭ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: হাসনাতের প্রার্থিতা বহাল, বিএনপির মঞ্জুরুল মুন্সীর বাতিল
মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ ঘোষণাকে চ্যালেঞ্জ করে একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ইসিতে যে আপিল করেছিলেন, শনিবার (১৭ জানুয়ারি) সেটির শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত দেন১৬:৫১ ১৭ জানুয়ারি ২০২৬
কোকোর নাম নিয়ে কটাক্ষ, আমির হামজার দুঃখ প্রকাশ
মুফতি আমির হামজা লিখেছেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি১৬:৩৮ ১৭ জানুয়ারি ২০২৬
আয় বাড়তে এবার চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখাবে ওপেনএআই
চ্যাটজিপিটিতে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে ওপেনএআই, প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে ফ্রি ও নিম্নস্তরের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন দেখানো হবে। প্রতিষ্ঠান বলেছে, পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় নতুন আয়ের উৎস হিসেবে বিজ্ঞাপন আনা হচ্ছে, তবে প্রিমিয়াম গ্রাহকরা আপাতত বিজ্ঞাপনের বাইরে থাকবেন।১৪:৪৮ ১৭ জানুয়ারি ২০২৬
ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান
ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না ঘোষণা দিয়ে তারেক রহমান জানিয়েছেন, আগামীতে সরকার গঠন করলে শহীদ পরিবারের নামে গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে। বিগত ১৬ বছরে নেতাকর্মীদের ওপর চলা গুম-খুন ও দেড় লক্ষাধিক মিথ্যা মামলার বিচার এবং ভুক্তভোগী পরিবারগুলোকে আজীবন পাশে রাখার অঙ্গীকার করেছেন তিনি।১৪:২৭ ১৭ জানুয়ারি ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে; পিচে ভেজা আবহাওয়া ও বৃষ্টির শঙ্কা থাকায় শুরুতে বোলারদের সুবিধা কাজে লাগাতে চাইছে লাল-সবুজরা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে শক্তিশালী ব্যাটিং ও বোলিং অভিজ্ঞতা থাকা বাংলাদেশের লক্ষ্য ভারতের ওপেনার বৈভব সূর্যবংশীকে আটকিয়ে শুরুতেই চাপ সৃষ্টি করা।১৪:০৯ ১৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে গড়ব বৈষম্যহীন-সুন্দর বাংলাদেশ: রিজভী
গুম ও খুনের শিকার পরিবারের সমাবেশে রুহুল কবির রিজভী বিগত সরকারের দুঃশাসনের বর্ণনা দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নিবিড় পর্যবেক্ষণে দল পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি সবাইকে নিয়ে রক্তের ঋণ শোধ করার আহ্বান জানান।১৩:৫৪ ১৭ জানুয়ারি ২০২৬
স্বাধীন সাংবাদিকতায় আস্থা রাখলে বেশি লাভবান হয় সরকার: মাহফুজ আনাম
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন,একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সেই উদারপন্থি দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। স্বাধীন সাংবাদিকতাই একমাত্র প্রতিষ্ঠান, যা
১৩:৫৪ ১৭ জানুয়ারি ২০২৬
১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা আরও বলেন, এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সব কিছু পজেটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন১৩:৪৫ ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই সনদের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠনসহ চারটি মৌলিক সংস্কার নিশ্চিত করতেই সরকারি ও রাজনৈতিক পর্যায়ে এই ব্যাপক প্রচারণা চলছে।১৩:৩৮ ১৭ জানুয়ারি ২০২৬
গুম-খুনে স্বজনহারাদের অভিজ্ঞতার কথা শুনলেন তারেক রহমান
আওয়ামী লীগ আমলে গুম-খুনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের অভিজ্ঞতার কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এ সভায় স্বজনদের আর্তনাদে বিচার ও পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।১৩:১৭ ১৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নামলো ইইউ’র ৫৬ পর্যবেক্ষক
দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরপেক্ষতা বজায় রেখে ভোটার ও প্রার্থীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভোটের দিনসহ পুরো প্রক্রিয়ার চুলচেরা বিশ্লেষণ করবে ২০০ সদস্যের এই বিশাল মিশন।১৩:০২ ১৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বাংলাদেশ একদিন অবশ্যই ফিফা বিশ্বকাপ খেলবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নতুন দেশগুলোকে বিশ্বমঞ্চে আনার লক্ষ্যেই ফিফা বাংলাদেশে বিনিয়োগ ও প্রতিভা বিকাশে কাজ করছে বলে জানান তিনি।১২:৩১ ১৭ জানুয়ারি ২০২৬
‘বিএনপির আপত্তিতে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন’
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না; দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম-প্রতীক যুক্ত করার পরিকল্পনা চলছে।১১:৩৮ ১৭ জানুয়ারি ২০২৬
ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০
সিলেটের ওসমানীনগরে এনা, ইউনিক ও শ্যামলী পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।১০:৪২ ১৭ জানুয়ারি ২০২৬
অবশেষে জামায়াতের সঙ্গে বৈঠক নিয়ে নীরবতা ভাঙল নয়াদিল্লি
দীর্ঘ নীরবতা ভেঙে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাথে ভারতীয় কূটনীতিকদের আলোচনার সত্যতা নিশ্চিত করে একে নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গোপন এই বৈঠকের বিষয়ে রয়টার্সে দেওয়া জামায়াত আমিরের বক্তব্যের ১৫ দিন পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করল দিল্লি। তবে গোপন রাখার কারণ ব্যাখ্যা করেনি দেশটি।০৯:৫২ ১৭ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে ব্যাংক লুট ও থানায় হামলা, নিহত ১২
বেলুচিস্তানের খারানে দুই ব্যাংক ও থানায় হামলা চালিয়ে ৩৪ লাখ রুপি লুটের সময় সেনা অভিযানে `ফিতনা আল-হিন্দুস্তান`-এর ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। প্রাদেশিক মুখ্যমন্ত্রী একে ভারতের মদদপুষ্ট হাইব্রিড যুদ্ধ ও সংগঠিত অপরাধ হিসেবে উল্লেখ করে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।০৯:১৭ ১৭ জানুয়ারি ২০২৬
সমুদ্রের নীল জলে পরীমণির অবকাশ, ফিরছেন শুটিংয়ে
লাংকাউইয়ের নীল জলে অবকাশ যাপনের মুহূর্ত শেয়ার করে ভক্তদের চমকে দিলেন চিত্রনায়িকা পরীমণি। ছুটি কাটিয়েই তিনি চট্টগ্রামে শুরু করতে যাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক সিনেমা ‘প্রীতিলতা’র চূড়ান্ত শুটিং।০৮:৩৭ ১৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর-পল্লবী এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে; নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে সিআইডির ফরেনসিক দল তদন্ত করছে।০৮:১৪ ১৭ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ধৈর্যের আহ্বান অর্থ উপদেষ্টার
সরকারি চাকুরেদের নতুন পে স্কেল বাস্তবায়নে কমিটি গঠনের কথা জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রশাসনিক জটিলতা এড়াতে গ্রেড সংখ্যা ২০টিই বহাল রাখছে পে-কমিশন, তবে চূড়ান্ত কাঠামো নির্বাচনের পর পরবর্তী সরকারের হাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।২১:৩৭ ১৬ জানুয়ারি ২০২৬
‘রাজনীতিতে সংযম ও রুচির বিরল দৃষ্টান্ত ছিলেন খালেদা জিয়া’
বেগম খালেদা জিয়ার রুচিশীলতা ও রাজনৈতিক সংযমের প্রশংসা করে নূরুল কবীর বলেন, প্রতিপক্ষের চরম নিপীড়নেও তিনি কখনো কটু কথা বলেননি। দল-মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজাই তাকে দেশ ও মানুষের প্রকৃত নেত্রী হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।২১:০৫ ১৬ জানুয়ারি ২০২৬
























