ওসমানীনগরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে লাশ উদ্ধার
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








