News Bangladesh

‘ইনক্লুসিভ রাজনীতির সংস্কৃতি গড়াই জামায়াতের মূল লক্ষ্য’

ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ করে জামায়াত জানিয়েছে, আসন সমঝোতা ও ঐক্য প্রক্রিয়া কোনো চাপ নয় বরং জরিপ ও আলোচনার ভিত্তিতে হয়েছে। একইসঙ্গে দলটি স্পষ্ট করেছে যে, তারা দেশের বিদ্যমান সংবিধান মেনে এবং সকল গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যবদ্ধ থেকেই রাজনীতি করবে।

২০:৩২ ১৬ জানুয়ারি ২০২৬

‘বাংলাদেশকে ভালো রাখতে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে’

বাংলাদেশকে ভালো রাখতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আত্মস্থ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্মরণ করেন খালেদা জিয়ার সততা, দেশপ্রেম, আত্মত্যাগ ও পরমতসহিষ্ণুতার বৈশিষ্ট্য। তিনি আরও উল্লেখ করেন, অতীতে বেগম জিয়ার বিরুদ্ধে `জঘন্য ও উদ্ভট` বিচার হয়েছে এবং বর্তমানে গণ-অভ্যুত্থানের ফলে মানুষ স্বাধীনভাবে সত্য প্রকাশের সুযোগ পেয়েছে।

১৯:৪০ ১৬ জানুয়ারি ২০২৬

খামেনির পতনে ভুগবে ভারত

ইরানে খামেনি সরকারের পতন বা অস্থিতিশীলতা ভারতের শতকোটি ডলারের চাবাহার প্রকল্প ও মধ্য এশিয়ায় প্রবেশের একমাত্র কৌশলগত পথকে চিরতরে বন্ধ করে দিতে পারে। একইসঙ্গে এই শূন্যতায় চীনের প্রভাব বৃদ্ধি এবং পাকিস্তানের কৌশলগত সুবিধা লাভের আশঙ্কা দিল্লির দীর্ঘদিনের আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক সমীকরণকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

১৯:১১ ১৬ জানুয়ারি ২০২৬

গণতান্ত্রিক রূপান্তরের অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ`র আত্মপ্রকাশ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার নিয়ে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)।

১৮:২৯ ১৬ জানুয়ারি ২০২৬

জামায়াতের নীতি ও আসন-বিতর্কে ভাঙল ‘১১ দল’, একক নির্বাচনে ইসলামী আন্দোলন

আদর্শিক বিচ্যুতি ও আসন বণ্টনে বৈষম্যের অভিযোগে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছেড়ে ২৬৮ আসনে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আসন-বিতর্ক, নীতি-আদর্শের মিল না থাকা এবং শরীয়াহ আইন বাস্তবায়নের অনিচ্ছা।

১৭:৪৭ ১৬ জানুয়ারি ২০২৬

ফেব্রুয়ারিতে সরকারি কর্মচারীদের জন্য দুই দফায় ৬ দিনের ছুটি

ফেব্রুয়ারিতে শবে বরাত ও জাতীয় নির্বাচন উপলক্ষে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা ৩ দিন করে মোট ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ৫ ও ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ ছুটি হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে মিলে এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে।

১৬:৫৬ ১৬ জানুয়ারি ২০২৬

‘ইসলামী শাসনের পতন হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে স্বাধীন ইরান’

ইসলামি শাসনের পতন হলে নতুন ইরান অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং `সাইরাস চুক্তি`র মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

১৬:৪৩ ১৬ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় বিরোধ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, ২ নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে এক প্রবাসী ও এক সাবেক ইউপি সদস্যকে গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

১৬:২৭ ১৬ জানুয়ারি ২০২৬

এবার রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে; ফায়ার সার্ভিসের দুই ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল উত্তরার ১১ নম্বর সেক্টরের ভবনে আগুনে ছয়জন নিহত, ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

১৬:১৪ ১৬ জানুয়ারি ২০২৬

কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার নাগরিক শোকসভা শুরু

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে, যেখানে তারেক রহমানসহ পরিবারের সদস্য ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত আছেন। জুমার পর থেকেই আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তার পাশাপাশি বাইরে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

১৫:৫৪ ১৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশি পোল্ট্রি ও ডিমে নিষেধাজ্ঞা তুলল কুয়েত

বার্ড ফ্লুর কারণে আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রি ও ডিম আমদানির অনুমতি দিয়েছে কুয়েত সরকার। এর ফলে কুয়েতের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য পোল্ট্রি পণ্য রপ্তানির নতুন সুযোগ তৈরি হলো।

১৫:৩৮ ১৬ জানুয়ারি ২০২৬

জটিলতা কাটিয়ে ফিরছে বিপিএল: স্থগিত হওয়া ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের সুখবর

বয়কট ও নাটকীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। ১৫ জানুয়ারির বাতিল ম্যাচের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি।

১৫:২৪ ১৬ জানুয়ারি ২০২৬

ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে কাজ, নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেরুদণ্ড

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট অন্তর কয়েক মিনিট হাঁটা, পিঠ ও ঘাড় সোজা রেখে বসা এবং মাঝেমধ্যে হালকা স্ট্রেচিং করলে ব্যথা হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

১৫:০৫ ১৬ জানুয়ারি ২০২৬

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সব প্রস্তুতি সম্পন্ন: প্রেস সচিব

প্রেস সচিব বলেন, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ও পোস্টাল ব্যালটের কার্যক্রমও শেষ হয়েছে। এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু অপেক্ষা করা হচ্ছে।

১৪:৪৩ ১৬ জানুয়ারি ২০২৬

দেশের কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি ভারতের নিজস্ব পরিকল্পনা কমিশন বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে একই প্রকল্প বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি স্পষ্ট দেশবিরোধী সিদ্ধান্ত।

১৪:২২ ১৬ জানুয়ারি ২০২৬

নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর বা প্রত্যাহারযোগ্য নয়: নোবেল পিস সেন্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগ করা যায় না কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’

১৩:৫৮ ১৬ জানুয়ারি ২০২৬

মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

১৩:২৯ ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬

ঘটনা ঘটে সকাল ৭টা ৫০ মিনিটে, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ওই ভবনের দ্বিতীয় তলায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দুইটি ইউনিট। আগুন সকাল ৮টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং ১০টার মধ্যে পুরোপুরি নির্বাপন করা হয়।

১৩:০০ ১৬ জানুয়ারি ২০২৬

সবজিতে স্বস্তি, চাল-ডালের দাম বাড়তি

সবজির দামের চিত্রও তুলনামূলক স্বস্তিদায়ক। আলু, শিম, মুলা, ওলকপি সহ বেশিরভাগ সবজির দাম ৩০ থেকে ৬০ টাকা কেজি। বড় আকারের পাকা টমেটো ১০০ থেকে ১২০ টাকা, মাঝারি মানের টমেটো ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। লাউ ৯০ থেকে ১১০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটোল ও ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৪০ টাকা ও গাজর ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

১২:৩৬ ১৬ জানুয়ারি ২০২৬

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল, প্রথমদিন বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত।

১২:১৬ ১৬ জানুয়ারি ২০২৬

টানা ৮ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

চলতি শীত মৌসুমের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ ৬ জানুয়ারি সর্বনিম্ন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের মাধ্যমে শুরু হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

১১:৫০ ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরায় সাততলা ভবনের বাসায় আগুন, নিহত ৩

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়কে আগুন লাগে। খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

১১:২১ ১৬ জানুয়ারি ২০২৬

আজ পবিত্র শবে মেরাজ

ইসলামী বিশ্বাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর নির্দেশে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনা ও আসমান পর্যন্ত ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই ঘটনাকে ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় নবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

১১:০৪ ১৬ জানুয়ারি ২০২৬

প্রাচীন চীনের সমাধিতে উদ্ধার ২০০০ বছরের কম্পিউটারসদৃশ যন্ত্র

আধুনিক কম্পিউটারের মতো সফটওয়্যারের জায়গায় এই যন্ত্রে নকশা কার্ড ব্যবহার করা হতো। কার্ডের মাধ্যমে নির্ধারিত হতো কোন সুতা ওপরে উঠবে (১ হিসেবে) এবং কোনটি নিচে নামবে (০ হিসেবে)। এর মাধ্যমে প্রায় ৯৬ লাখ সুতার সংযোগস্থল নিয়ন্ত্রণ করে জটিল নকশা তৈরি করা সম্ভব হতো।

১০:৪০ ১৬ জানুয়ারি ২০২৬