News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ১৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৮, ১৬ জানুয়ারি ২০২৬

নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর বা প্রত্যাহারযোগ্য নয়: নোবেল পিস সেন্টার

নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর বা প্রত্যাহারযোগ্য নয়: নোবেল পিস সেন্টার

ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার, ভাগ করে দেওয়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না এ কথা স্পষ্টভাবে জানিয়েছে নোবেল পিস সেন্টার। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানানোর কয়েক ঘণ্টা আগেই এ ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি।

নোবেল পিস সেন্টার এক বিবৃতিতে জানায়, ৬ দশমিক ৬ সেন্টিমিটার (২ দশমিক ৫ ইঞ্চি) আকারের নোবেল মেডেল উপহার দেওয়া বা এমনকি বিক্রি করা সম্ভব হলেও, নোবেল পুরস্কার নিজে কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগ করা যায় না কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’

বিবৃতিতে আরও বলা হয়, নোবেল মেডেলের মালিকানা পরিবর্তন হতে পারে, তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর স্বীকৃতি কেবল বিজয়ীর কাছেই সীমাবদ্ধ থাকে। প্রতীকীভাবে কেউ মেডেল উপহার দিলেও পুরস্কারের মর্যাদা বা স্বীকৃতি অন্যের কাছে যায় না।

আরও পড়ুন: ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

এ বিষয়ে নোবেল ফাউন্ডেশনের বিধিবিধানের কথা উল্লেখ করে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানায়, নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। পাশাপাশি পুরস্কার ঘোষণার পর বিজয়ীদের বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কমিটিগুলো কোনো মন্তব্য করে না। সূত্র: আল-জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়