আজ পবিত্র শবে মেরাজ
ফাইল ছবি
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র শবে মেরাজ। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতটি ইবাদত, দোয়া ও প্রার্থনার মাধ্যমে পালন করবেন।
ইসলামী বিশ্বাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর নির্দেশে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনা ও আসমান পর্যন্ত ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই ঘটনাকে ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় নবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, নবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর ও জান্নাতের বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।
আরও পড়ুন: ১৮ ফেব্রুয়ারি হতে রোজার প্রথম দিন
পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








