News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২১, ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরায় সাততলা ভবনের বাসায় আগুন, নিহত ৩

উত্তরায় সাততলা ভবনের বাসায় আগুন, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার বাসায়  অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়কে আগুন লাগে। খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে ওই বাসায় থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়