প্রাচীন চীনের সমাধিতে উদ্ধার ২০০০ বছরের কম্পিউটারসদৃশ যন্ত্র
আধুনিক কম্পিউটারের মতো সফটওয়্যারের জায়গায় এই যন্ত্রে নকশা কার্ড ব্যবহার করা হতো। কার্ডের মাধ্যমে নির্ধারিত হতো কোন সুতা ওপরে উঠবে (১ হিসেবে) এবং কোনটি নিচে নামবে (০ হিসেবে)। এর মাধ্যমে প্রায় ৯৬ লাখ সুতার সংযোগস্থল নিয়ন্ত্রণ করে জটিল নকশা তৈরি করা সম্ভব হতো।১০:৪০ ১৬ জানুয়ারি ২০২৬
৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লাবের পর ইরানের শাসনামলে এত বড় বিক্ষোভ আন্দোলন কখনো হয়নি। আন্দোলনের মূল কারণ দেশের ভঙ্গুর অর্থনীতি। দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের কারণে ইরানি রিয়েলের মান বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ইরানিতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।১০:১২ ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের নতুন সূচি ঘোষণা
বৃহস্পতিবার বিপিএলে দ্বিতীয় দফায় বড় ধরনের বিপত্তি দেখা দেয়। ক্রিকেটারদের বেতন ও অন্যান্য দাবির কারণে দিনের দুটি ম্যাচই স্থগিত হয়। প্রথম ম্যাচ স্থগিত হওয়ার পর বিসিবি চেয়েছিল অন্তত দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াতে, তবে ক্রিকেটাররা সম্মতি না দেওয়ায় পুরো বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।০৯:৫৩ ১৬ জানুয়ারি ২০২৬
তিন বছর পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে বিটিএস
এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কয়েকটি নতুন শহরে কনসার্ট করবে বিটিএস। পাশাপাশি আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়াতেও শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। দলের ১৩ বছরের সংগীতযাত্রা উদযাপন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে ১২ ও ১৩ জুন বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে।০৯:২৬ ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ের দাবি করেছিলেন মাচাদো। সে সময় অনেকেই ধারণা করেছিলেন, কারাকাসে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র মাচাদোর বিরোধী জোটকে সমর্থন দেবে। তবে ট্রাম্প প্রশাসন পরে মাচাদোকে সমর্থন না দিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রোদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করে।০৯:০৪ ১৬ জানুয়ারি ২০২৬
১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, জামায়াত ১৭৯
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসন বণ্টনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।০৮:৪১ ১৬ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে দুই পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটে যমুনা ত্যাগ করে বাসভবনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।০৮:২০ ১৬ জানুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে এবারের বিপিএল
আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। আগেই জানিয়েছিল, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে১৯:০৭ ১৫ জানুয়ারি ২০২৬
শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়১৯:০৪ ১৫ জানুয়ারি ২০২৬
জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন
আইন উপদেষ্টা বলেন, “অধ্যাদেশে রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারী দায়-দায়িত্ব থেকে জুলাই গণভুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুলাই এবং আগস্টে সংগঠিত কার্যাবলী১৮:২২ ১৫ জানুয়ারি ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করবে দুদক
বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আনিস আলমগীর সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে নিজের বক্তব্যের কারণে আলোচনা-সমালোচনায় ছিলেন। ফেইসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা আছে১৮:০১ ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
বৃহস্পতিবার ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। এ নিয়ে ক্ষোভ জানান ক্রিকেটাররা। তবে ক্রিকেটাররা দাবি জানালেও পদত্যাগ না করার সিদ্ধান্তে থাকেন নাজমুল১৬:৪৩ ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা
মিঠুন আরও বলেন, ‘আমরা এখন ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে১৬:০৩ ১৫ জানুয়ারি ২০২৬
একই ব্যালটে সাধারণ ও পোস্টাল ভোটের প্রস্তাব বিএনপির
প্রেরিত ব্যালটগুলো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও হিসেবে প্রকাশিত হচ্ছে। এককভাবে কোনো বাড়িতে ২০০–৩০০ ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও ভোটিং শুরু হয়ে গেছে। যেটা ২২ জানুয়ারি হওয়া উচিত ছিল, সেখানে অনিয়ম ঘটছে১৫:৫৫ ১৫ জানুয়ারি ২০২৬
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২১ জানুয়ারি
এ মামলায় তিনটি অভিযোগ হল-জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেইসবুকে ‘উসকানি’ দেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সশস্ত্র বাহিনী’১৫:৪৬ ১৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা থেকে প্রথম চালানেই ৫০ কোটি ডলারের তেল বিক্রি যুক্তরাষ্ট্রের
প্রতিবেদনে বলা হয়, গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে সরকারি বাসভবন থেকে আটক করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি আছেন।১৫:০১ ১৫ জানুয়ারি ২০২৬
ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত আহমদ করিমের ছেলে আব্বাস মিয়া, তার ছেলে সাদ্দাম হোসেন ও ইস্রাফিল, পরিবারের সদস্য রেশমি আক্তার, সখিনা বেগমসহ অন্যান্য স্বজনরা১৪:৫১ ১৫ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: দুদু
শামসুজ্জামান দুদু বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা বক্তব্য দিচ্ছে। যেসব দলের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাদের বক্তব্যেও সরকারের প্রভাব স্পষ্ট। তিনি বলেন, এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি তুলেছে, যা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি এনসিপির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।১৪:৪৫ ১৫ জানুয়ারি ২০২৬
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং বাহরাইন ও কাতারে এক জায়গায় অনেক পোস্টাল ব্যালটের খাম নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার মধ্যে এ বৈঠক হচ্ছে১৪:৩৫ ১৫ জানুয়ারি ২০২৬
১৮ ফেব্রুয়ারি হতে রোজার প্রথম দিন
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে১৪:২৫ ১৫ জানুয়ারি ২০২৬
সাংবাদিক কার্ড নিয়ে প্রচারিত সব আবেদন ভুয়া: ইসি
তিনি বলেন, “নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যেসব আবেদন বা কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে, সেগুলোর কোনোটি নির্বাচন কমিশনের অনুমোদিত নয়। কমিশন এখনও এ বিষয়ে কোনো সার্কুলার প্রকাশ করেনি।”১৪:১৮ ১৫ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘দাবি না মানলে অবরোধ চলবে’
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে১৪:১৪ ১৫ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই: আপিল বিভাগ
এর আগে আসন সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেন চেম্বার আদালত। পরে সেই নির্দেশনার ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।১৩:৫৬ ১৫ জানুয়ারি ২০২৬
বেতন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন মাকছুদুর রহমান
অধ্যাপক মাকছুদুর রহমান বলেন, বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। ওই কমিটি কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা জমা দেয়। তবে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব প্রস্তাবনার প্রতিফলন না থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।১৩:৩২ ১৫ জানুয়ারি ২০২৬
























