নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও
এর আগে বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, “বিসিবি ক্ষতিপূরণ দেবে না। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পান এবং পারফরম্যান্স অনুযায়ী প্রাপ্ত অর্থ পেতে থাকেন। বোর্ডের লাভ-ক্ষতি এতে নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা যদি কিছুই না করতে পারে, আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, আমরা কি তা ফেরত চাইছি?”১৩:০৭ ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ, যা রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।১২:৩০ ১৫ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সমন্বিতভাবে মাঠে নেমেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে, শুরু হয়েছে প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা।১১:৫৪ ১৫ জানুয়ারি ২০২৬
ফেন্সি ফ্রান্সিসকোর নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প
পণ্যের মান ও ত্বকের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস তাদের পণ্য সংগ্রহ করে থাকে। চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, জাপান ও ভিয়েতনামের বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে সরাসরি পণ্য ইমপোর্ট করে বাজারজাত করা হয়।১১:৩৮ ১৫ জানুয়ারি ২০২৬
কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কবার্তা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বপ্নীল উন্নত জীবনের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। প্রলোভনের জালে অনেক কাতার প্রবাসী বাংলাদেশি বিপুল অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। ইতিমধ্যে অনেকে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে অভিযোগ দাখিল করেছেন।১১:০৮ ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি ডেটা সেন্টার চালাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে মেটার চুক্তি
মেটার সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী ভিসট্রা এবং ছোট আকারের মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি নির্মাতা দুটি স্টার্টআপ ওকলো ও টেরাপাওয়ার। ওকলোর ‘অরোরা পাওয়ারহাউস’ প্রতিটি রিঅ্যাক্টর ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। মেটার চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি এক ডজনের বেশি রিঅ্যাক্টর স্থাপন করবে। অপরদিকে, টেরাপাওয়ার ২০৩২ সালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তাদের রিঅ্যাক্টর নকশায় গলিত সোডিয়াম ব্যবহার করে রিঅ্যাক্টর থেকে জেনারেটরে শক্তি স্থানান্তর করা হয়।১০:৪২ ১৫ জানুয়ারি ২০২৬
ইরানে গ্রেফতার হওয়া এরফানের ফাঁসির দণ্ড স্থগিত
আদালতের বিচারপ্রক্রিয়ায় সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, সোলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তিনি থাকলেও বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।১০:১৮ ১৫ জানুয়ারি ২০২৬
ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হবে না: ট্রাম্প
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা নেই। এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সামরিক বাহিনী বর্তমানে ‘প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের ‘কঠোর জবাব’ দিতে প্রস্তুত।০৯:৫৪ ১৫ জানুয়ারি ২০২৬
৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
বর্তমানে কোনো ফোন কল রিসিভ করতে পারছেন না উল্লেখ করে ফারিয়া আরও বলেন, “আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।”০৯:৩২ ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের খেলা বয়কটের ঘোষণা
এর আগে বুধবার বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, বৈশ্বিক আসরে গিয়ে ক্রিকেটাররা কিছুই করতে পারেন না, অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়। বোর্ড সেই টাকা ফেরত চায় না বললেও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন।০৯:১০ ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান
জাহাঙ্গীর আলম শান্তর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।০৮:৫০ ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য ‘বোঝা’ হতে পারেন বলে এমন অভিবাসীদের প্রবেশ ঠেকানো এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধ করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।০৮:২৪ ১৫ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটেই তরুণরা পাবে বৈষম্যহীন বাংলাদেশ’
নতুন করে দেশ গড়ার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে গণভোটই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।২০:৫০ ১৪ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনী নিরাপত্তায় বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত’
আসন্ন জাতীয় নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা আসার উদ্দেশ্য সঠিক, তারা ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন।২০:১২ ১৪ জানুয়ারি ২০২৬
নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে থাকার কঠোর নির্দেশ ডিএমপি প্রধানের
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধ এবং যে কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে দূরে থেকে পেশাদারিত্ব বজায় রাখতে বিশেষ সতর্কতা প্রদান করা হয়েছে।২০:০৪ ১৪ জানুয়ারি ২০২৬
ইসি আপিল শুনানি: পঞ্চম দিনে ৭৩ জনের প্রার্থিতা বৈধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ৫ দিনে ৩৮০ জনের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মনোনয়ন বৈধ, ৮১ জনের বাতিল এবং ২৩ জনের স্থগিত রাখা হয়েছে।১৯:৫২ ১৪ জানুয়ারি ২০২৬
মৃত্যুহীন দিনে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪০ জন ছাড়পত্র পেয়েছেন।১৯:৪৬ ১৪ জানুয়ারি ২০২৬
কাতার থেকে মার্কিন সেনা সরাচ্ছে ওয়াশিংটন
মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়ে যাওয়ায় কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা করলে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।১৯:৪১ ১৪ জানুয়ারি ২০২৬
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস
নির্বাচন ও কাঠামোগত সংস্কারের প্রভাবে ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৬.১ শতাংশে পৌঁছানোর জোরালো পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যদিও চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি ও ঋণপ্রবাহ হ্রাসের কারণে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে সীমিত থাকতে পারে বলে জানানো হয়েছে।১৯:২৪ ১৪ জানুয়ারি ২০২৬
ইরান পরিস্থিতি: রাজপথ শান্ত হলেও কাটেনি সংঘাতের শঙ্কা
সহিংসতা কাটিয়ে ইরান শান্ত হলেও ট্রাম্পের হুমকি ও বিদেশি হস্তক্ষেপের অভিযোগে জনমনে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারপন্থি বিশাল সমাবেশের পর `দাঙ্গাবাজদের` দমনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরানের প্রস্তুতি জোরদার করা হয়েছে।১৮:৩৯ ১৪ জানুয়ারি ২০২৬
রায়েরবাজারে কিশোর গ্যাং নির্মূলে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৯
রায়েরবাজারে প্রতিবাদ সমাবেশে কিশোর গ্যাংয়ের হামলার চেষ্টা রুখে দিয়ে রাতভর অভিযান চালিয়ে ৯ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। বসিলা আর্মি ক্যাম্পের এই অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।১৮:১২ ১৪ জানুয়ারি ২০২৬
২৮ জানুয়ারি শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬” দেশের প্রযুক্তিখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। এই এক্সপোর মাধ্যমে দেশীয় ডিজিটাল ডিভাইস উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, উদ্ভাবনী উদ্যোগ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা তুলে ধরা হবে১৮:০৫ ১৪ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে বৃহস্পতিবার তিন মোড়ে অবস্থান নেবে ৭ কলেজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন অনুমোদন ও অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে একযোগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।১৭:৫১ ১৪ জানুয়ারি ২০২৬
বাড্ডায় নাহিদ ইসলামের কার্যালয়ে গুলি ও ভাঙচুর
রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকালে গুলি বর্ষণ ও অফিসের ব্যানার, ফেস্টুন ও ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।১৭:৪০ ১৪ জানুয়ারি ২০২৬
























