News Bangladesh

বাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা

এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলারে এসেছে। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে

১৭:২৭ ১৪ জানুয়ারি ২০২৬

রংপুরে ‘রেকটিফায়েড স্পিরিট’ পানে ৪ দিনে ৬ জনের মৃত্যু

গত রবিবার মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় জয়নুল আবেদীনের বাড়িতে ‘রেকটিফায়েড স্পিরিট’ পান করে বেশ কয়েকজন অসুস্থ হড়ে পড়েন

১৭:১৩ ১৪ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা শঙ্কায় অনড় বিসিবি, উপায় খুঁজছে আইসিসি

আইসিসি বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যুতে আয়োজনের বিষয়টি যাচাই করছে। নিরাপত্তাজনিত কারণে বিসিবি স্পষ্টভাবে ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং শ্রীলঙ্কা প্রস্তাব করেছে।

১৭:০৬ ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন করে আগাম লিফলেট বিতরণের অভিযোগে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ করেছে ইসি। আগামী ১৭ জানুয়ারির মধ্যে তাকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

১৬:৪৬ ১৪ জানুয়ারি ২০২৬

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট

এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ উসমান হাদীর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে

১৬:৪৪ ১৪ জানুয়ারি ২০২৬

‘ঢাকায় ভেসে আসি নাই, যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না’

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু প্রার্থীর উসকানিমূলক বক্তব্যে নির্বাচনী পরিবেশ ঘোলাটের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো উসকানিতে বিএনপি পা দেবে না এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান।

১৬:৩৭ ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে বিদেশিদের ভিসা ব্যবস্থায় নতুন নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ রাখতে আগমনী ভিসাসহ সব ধরনের ভিসা প্রদানে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বিদেশি পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ, কাগজপত্র যাচাই জোরদার এবং বিমানবন্দরসহ সব বন্দরে নিরাপত্তা সংস্থার সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে।

১৬:১৬ ১৪ জানুয়ারি ২০২৬

ব্যবসায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমানোর ঘোষণা আমীর খসরুর

দেশে অর্থনৈতিক গণতন্ত্র ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে ব্যবসা সহজীকরণ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার প্রতিশ্রুতি দিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্যাকেজিং শিল্পকে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে রাজনীতির পাশাপাশি অর্থনীতিকে গণতান্ত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

১৫:৪১ ১৪ জানুয়ারি ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

এই জোটে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

১৫:০৩ ১৪ জানুয়ারি ২০২৬

কে কী বলল বিবেচ্য নয়, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

১৪:৪০ ১৪ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারের শেরপুরে শত বছরের পুরনো মাছের মেলা 

প্রায় ১০০ বছর ধরে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুর কুশিয়ারা নদীর পারে আয়োজন করা হয় এই মাছের উৎসবের। বরাবরের মতো এবারের মেলায় লাখ টাকা দাম চাওয়া হয়েছে একটি বাঘাইড়ের দাম।

১৪:৩৯ ১৪ জানুয়ারি ২০২৬

কার স্বার্থে লাভজনক `বেনাপোল-মংলা এক্সপ্রেস ট্রেন` বেসরকারিতে

বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় যাত্রীসেবার মান নিম্নমুখী, চোরাকারবারীর দখলে চলে গেলে ২০১৩ সালে আবার সরকারি তত্ত্বাবধানে তিনটি প্রচলিত হয়ে আসছিল। সরকারি তত্ত্বাবধানে থাকা অবস্থায় ট্রেনটির সেবার মান ও যাত্রী দুই বাড়তে শুরু করে

১৪:২৯ ১৪ জানুয়ারি ২০২৬

শপথ নিলেন ৩ হাজার নতুন বিজিবি সদস্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নবীন সৈনিকদের শপথ পাঠ করান এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

১৪:২৩ ১৪ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা নিহত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহরের দিকে আসতে ছিলেন এসময় তারামন বিবি মোড়ে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

১৪:১৩ ১৪ জানুয়ারি ২০২৬

সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়

১৪:০৩ ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ এবার পাঁচ ধাপ উন্নতি হলেও অবস্থান এখনো তলানির দিকেই রয়ে গেছে।

১৪:০০ ১৪ জানুয়ারি ২০২৬

যেভাবে মিলবে সরকারি চাকরিজীবীদের ৪ দিনের একটানা ছুটি

যদি ওই দিন শবে বরাত পালিত হয়, তাহলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

১৩:৪০ ১৪ জানুয়ারি ২০২৬

‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’

মো. জাহাঙ্গীর আলম বলেন, ২৩ বছরের ঐতিহ্যবাহী বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকষ, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনী। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আস্থা অর্জন করেছে।

১৩:১১ ১৪ জানুয়ারি ২০২৬

১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউ প্রতিনিধি দল

এছাড়া, নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

১২:৪৫ ১৪ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ 

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ব্যাংকক থেকে উত্তর-পূর্বের শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর আঘাত করলে ট্রেন লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

১২:১৩ ১৪ জানুয়ারি ২০২৬

ইয়ারবাড মস্তিষ্কের ক্যানসার বাড়ায় কি? বিজ্ঞান কী বলছে

চিকিৎসকরা বলছেন, মস্তিষ্কের খুব কাছে কোনো বৈদ্যুতিক যন্ত্র রাখা উচিত নয়। ইয়ারবাড ব্যবহার মোবাইল ফোনের তুলনায় প্রায় ১১ গুণ বেশি রেডিয়েশন উৎপন্ন করতে পারে, তবে বৈজ্ঞানিকভাবে এটি মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রমাণিত হয়নি।

১১:৪২ ১৪ জানুয়ারি ২০২৬

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত আছে ২০ জানুয়ারি।

১১:১৮ ১৪ জানুয়ারি ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

ফেরদৌস আরা ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি গত বছরের জানুয়ারিতে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

১০:৫১ ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের ‘বন্যা’ দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

১০:৩০ ১৪ জানুয়ারি ২০২৬