যেভাবে মিলবে সরকারি চাকরিজীবীদের ৪ দিনের একটানা ছুটি
ফাইল ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৪ ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
যদি ওই দিন শবে বরাত পালিত হয়, তাহলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
কারণ, বৃহস্পতিবারের পর শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে একদিনের ছুটি নিয়ে মিলবে চার দিনের টানা অবকাশ।
আরও পড়ুন: ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’
তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শবে বরাতের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








