News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৩, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:১৫, ১৪ জানুয়ারি ২০২৬

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ 

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ 

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের  এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে যখন একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে ট্রেনের ওপর পড়ে।

 বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির নাখোন রাতচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ব্যাংকক থেকে উত্তর-পূর্বের শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর আঘাত করলে ট্রেন লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার কাজ চলছে, যার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বিক্ষোভ দমনে কঠোর তেহরান: এরফানের মৃত্যুদণ্ড

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়