জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না
সংবাদ সম্মেলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল
এই জোটে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
নিউজবাংলাদেশ.কম/এসবি








