News Bangladesh

ইয়ারবাড মস্তিষ্কের ক্যানসার বাড়ায় কি? বিজ্ঞান কী বলছে

চিকিৎসকরা বলছেন, মস্তিষ্কের খুব কাছে কোনো বৈদ্যুতিক যন্ত্র রাখা উচিত নয়। ইয়ারবাড ব্যবহার মোবাইল ফোনের তুলনায় প্রায় ১১ গুণ বেশি রেডিয়েশন উৎপন্ন করতে পারে, তবে বৈজ্ঞানিকভাবে এটি মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রমাণিত হয়নি।

১১:৪২ ১৪ জানুয়ারি ২০২৬

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত আছে ২০ জানুয়ারি।

১১:১৮ ১৪ জানুয়ারি ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

ফেরদৌস আরা ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি গত বছরের জানুয়ারিতে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

১০:৫১ ১৪ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের ‘বন্যা’ দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

১০:৩০ ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ ট্রফি দেখতে দেশের পতাকা সঙ্গে না রাখার নির্দেশ

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ট্রফি দেখতে আসা দর্শনার্থীরা ৭×১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করতে পারবেন না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোনোভাবেই টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। পাশাপাশি কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও বহনের অনুমতি নেই।

০৯:৪৯ ১৪ জানুয়ারি ২০২৬

বিয়ে করছেন রাফসান-জেফার

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে দীর্ঘ ভাবনার পর আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে।

০৯:২৭ ১৪ জানুয়ারি ২০২৬

প্রতিটি হত্যার বিচার এ মাটিতেই হবে: মির্জা ফখরুল

পোস্টে মির্জা ফখরুল লেখেন, আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রী। একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে আমার দিকে এগিয়ে এলো। সে বলল, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’

০৯:০৬ ১৪ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত: মার্শা বার

স্মৃতিচারণ করতে গিয়ে মার্শা বার্নিকাট বলেন, খালেদা জিয়ার সঙ্গে তার বহুবার সাক্ষাৎ হয়েছে। গভীর সংকট ও প্রতিকূলতার মধ্যেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও আন্তরিক। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক মানুষ এবং বাংলাদেশের জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ। বার্নিকাট বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন মানুষ খালেদা জিয়ার অবদান ও উত্তরাধিকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

০৮:৪৬ ১৪ জানুয়ারি ২০২৬

রিকশা-ভ্যান-অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।

০৮:২২ ১৪ জানুয়ারি ২০২৬

বিজয় দিবসে আকাশ ছুঁয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

গত ১৬ ডিসেম্বর ঢাকায় বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। আইএসপিআরের তথ্যমতে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্কাইডাইভারদের অংশগ্রহণে অর্জিত এই স্বীকৃতি দেশের ঐক্য, সাহস ও পেশাদারিত্বের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

২১:৪১ ১৩ জানুয়ারি ২০২৬

বিক্ষোভ দমনে কঠোর তেহরান: এরফানের মৃত্যুদণ্ড

ইরান সরকার প্রথমবারের মতো বিক্ষোভকারী যুবক এরফান সুলতানির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায় নিন্দা জানাচ্ছে।

২০:২৪ ১৩ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ঘোষণা দিয়ে বিএনপি জানিয়েছে, তারা রাষ্ট্রের গুণগত সংস্কার ও নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পক্ষে। একইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব ও পোস্টাল ব্যালটে বৈষম্যের অভিযোগ তুলে সবার জন্য সমান নির্বাচনী সুযোগ নিশ্চিত করতে ইসির হস্তক্ষেপ চেয়েছে দলটি।

২০:০৬ ১৩ জানুয়ারি ২০২৬

পুরোনো কাঠামো ভাঙতেই স্বতন্ত্র লড়বেন তাসনিম জারা

পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও জবাবদিহিহীন কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই দল (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ডা. তাসনিম জারা। নাগরিক সংলাপে তিনি জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরাধীনতা ও দলীয় এমপিদের সীমাবদ্ধতা দূর করে জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।

১৯:৫৭ ১৩ জানুয়ারি ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে কোনো ডেঙ্গু মৃত্যুর ঘটনা হয়নি; সারাদেশে ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৪৬ জন, মারা গেছেন একজন; সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪২ জন।

১৯:৪২ ১৩ জানুয়ারি ২০২৬

ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

আগামীকাল ঢাকায় পৌঁছাচ্ছে বিশ্বকাপ ট্রফি; কোকা-কোলার প্রোমোশনাল ক্যাম্পেইনের বিজয়ীরাই কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।

১৯:৩৬ ১৩ জানুয়ারি ২০২৬

১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

সরকার টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের পরিবারের জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি টাকা।

১৯:২৬ ১৩ জানুয়ারি ২০২৬

এনইআইআর ডাটা বিদেশে যাওয়ার দাবি ভিত্তিহীন: অগ্নি সিস্টেম

সম্প্রতি এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) সিস্টেমের ডেটাবেজ বিদেশে হোস্ট করা হয়েছে- এমন একটি বিভ্রান্তিকর দাবি নিয়ে একটি সংগঠনের মিছিল ও প্রতিবাদ কর্মসূচির বিষয়টি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড

১৯:২৩ ১৩ জানুয়ারি ২০২৬

‘আগামীর নির্বাচন হবে জাতির বাঁক বদলের ইতিহাস’

আগামীর নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি দেশের গণতান্ত্রিক পথকে দৃঢ় ভিত্তিতে দাঁড় করাবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে।

১৯:১৪ ১৩ জানুয়ারি ২০২৬

‘বিচ্ছেদের গুজবটি সত্য, আমরা আলাদা’

বিয়ের এক বছর না পেরোতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। গত জুলাই থেকে আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করে এই তারকা এখন সবার কাছে মানসিক শান্তি ও সহযোগিতা কামনা করেছেন।

১৮:৩৮ ১৩ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সোমবার (১২ জানুয়ারি) শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন

১৮:৩৩ ১৩ জানুয়ারি ২০২৬

রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় হাত-পা বেঁধে জামায়াত নেতা ডা. আনোয়ারুল্লাহকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গ্রিল কেটে প্রবেশ করা খুনিরা নিহতের মৃত্যু নিশ্চিত করে ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

১৮:২২ ১৩ জানুয়ারি ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০

ইরানে অর্থনৈতিক সংকটে শুরু হওয়া গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। এই রক্তক্ষয়ী অস্থিরতার জেরে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তেহরানও পাল্টা যুদ্ধের প্রস্তুতি ঘোষণা করেছে।

১৮:০৬ ১৩ জানুয়ারি ২০২৬

পাকিস্তান-সৌদি-তুরস্ক সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ

আসন্ন নির্বাচনের পর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে `জেএফ-১৭ থান্ডার` যুদ্ধবিমান ক্রয়সহ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে এক নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণ আসতে পারে।

১৭:৩৭ ১৩ জানুয়ারি ২০২৬

সাবেক এমপি মমতাজের তিন বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ

আদালতের আদেশ অনুযায়ী, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে প্রাপ্ত দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯

১৭:৩৪ ১৩ জানুয়ারি ২০২৬