News Bangladesh

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

এর আগে, গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র‍্যাব-৭ (সিপিএসসি) পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

১৭:১২ ১৩ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

আলোচনায় বিসিবি ভারতে সফর না করার সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধও পুনরায় জানানো হয়।

১৬:৫০ ১৩ জানুয়ারি ২০২৬

৩৬ দিন পরেই পবিত্র রমজান, ঈদ হতে পারে ২০ মার্চ

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, শেষ হতে পারে ১৯ মার্চ। কদরের রাত পড়তে পারে ১৭ মার্চ, পরদিন ২০ মার্চ মুসলিমরা উদযাপন করবেন ঈদুল ফিতর।

১৬:৪৫ ১৩ জানুয়ারি ২০২৬

মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিলো এনবিআর

মোবাইল আমদানিতে শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করায় সরাসরি আমদানি করা ফোনের দাম ৫,৫০০ টাকা এবং দেশে সংযোজিত ফোনের দাম ১,৫০০ টাকা পর্যন্ত কমবে। ডিজিটাল সেবা সহজলভ্য করতে এনবিআর-এর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

১৬:২৩ ১৩ জানুয়ারি ২০২৬

বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেয়া সেনা সদস্য প্রত্যাহার

জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সংশ্লিষ্ট সেনা সদস্যদের প্রত্যাহার করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। অভিযানে ১টি পিস্তল ও গুলিসহ তাকে আটকের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৬:০৯ ১৩ জানুয়ারি ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধর্মভিত্তিক প্রচারণার সমালোচনা

ধর্মকে পুঁজি করে ভোট চাওয়াকে আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে ফ্যাসিবাদ রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান। মঙ্গলবার নয়াপল্টনে জাতীয় পার্টির ৬০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১৫:৪৭ ১৩ জানুয়ারি ২০২৬

কোটি টাকার সম্পদের মালিক তাহেরি, আয়ের উৎস ব্যাংক সুদ

হলফনামায় দেখা যায়, তাহেরীর স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। এমনকি স্ত্রীর নামে কোনো স্বর্ণালংকার কিংবা নগদ অর্থও দেখানো হয়নি।

১৪:৫৮ ১৩ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।

১৪:৪৪ ১৩ জানুয়ারি ২০২৬

প্রবাসী কর্মীদের জন্য সুসংবাদ দিলেন আসিফ নজরুল

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে।

১৪:২৮ ১৩ জানুয়ারি ২০২৬

টেকনাফে গুলি: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার প্রতিবাদ 

রাষ্ট্রদূতকে তলব করে বলা হয়েছে, বাংলাদেশের দিকে বিনা উসকানিতে গুলি ছোড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়। ভবিষ্যতে এ ধরনের গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়

১৪:২৮ ১৩ জানুয়ারি ২০২৬

এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা 

এ ছাড়া এডিবির অর্থায়নে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ। এ কাজে সহযোগিতা করবে বিআরটিএ, বিএমইটিসহ বিভিন্ন সংস্থা। মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকেই এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৪:১৮ ১৩ জানুয়ারি ২০২৬

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

১৪:১৪ ১৩ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের সদস্যরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালান। এসময় ডাবলু একটি ওষুধের দোকানে অবস্থান করছিলেন

১৪:১০ ১৩ জানুয়ারি ২০২৬

‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

শেখ হাসিনা, টিউলিপ ও রূপন্তীসহ ১৭ আসামি আদালতের দৃষ্টিতে পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিউপস্থাপন করার সুযোগ পাননি কোনো আইনজীবী। তারা আত্মপক্ষও সমর্থন করতে পারেননি

১৩:৫৭ ১৩ জানুয়ারি ২০২৬

মোবাইল ফোনের দাম কমাতে আমদানিতে শুল্ক কমাল এনবিআর

এনবিআর জানায়, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর ফলে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে উপকরণ আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে এসব উপকরণ আমদানিতে প্রযোজ্য মোট আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে।

১৩:৫১ ১৩ জানুয়ারি ২০২৬

ঢাকায় চাকরি দেবে এসিআই মটরস

তিষ্ঠানটি ‘ম্যানেজার/এজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি। 

১৩:৩৮ ১৩ জানুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: প্রধান উপদেষ্টা

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

১২:২৬ ১৩ জানুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

যদিও মেটা স্বীকার করেছে যে তরুণদের অনলাইন নিরাপত্তা আরও বাড়ানো দরকার, তারা ‘সার্বিক নিষেধাজ্ঞা’র পরিবর্তে বিকল্প পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এক ব্লগ পোস্টে মেটা অস্ট্রেলিয়া সরকারকে শিল্পখাতের সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, অ্যাপ স্টোর পর্যায়ে বয়স যাচাই ব্যবস্থা করা হলে তা সব অ্যাপে সমান সুরক্ষা নিশ্চিত করবে এবং নতুন অ্যাপ ব্যবহার করে আইন এড়িয়ে যাওয়ার প্রবণতাও কমাবে। মেটা অভিভাবকের অনুমতির ভিত্তিতে ব্যতিক্রম রাখার দাবিও তুলেছে।

১২:০০ ১৩ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে টানা পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বৃষ্টির মতো কুয়াশার কারণে তাপমাত্রা ক্রমেই কমছে এবং শীতের তীব্রতা বেড়ে গেছে। সকালে জেলার বিভিন্ন এলাকায় মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে দিনের বেলায় সূর্যের আলো থাকলেও তেমন উত্তাপ নেই।

১১:২৮ ১৩ জানুয়ারি ২০২৬

১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। তবে সতর্কতামূলক কারণে আলজারি জোসেফ এবারও বিশ্রামে রাখা হয়েছে। এছাড়া কুয়েন্টিন স্যাম্পসন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েল, অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডও সিরিজে বিশ্রাম পেয়েছেন।

১০:৫২ ১৩ জানুয়ারি ২০২৬

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কে যাওয়ার পরামর্শ দিয়েছে।

১০:২৯ ১৩ জানুয়ারি ২০২৬

পূর্ণ মিলনের কণ্ঠে প্রকাশ পেল নতুন গান ‘কথা দিয়া যাও’

গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল খান। এতে অভিনয় করেছেন সিয়াম মৃধা ও তাসনিম রূপা। গল্পনির্ভর ভিডিওটি গানের ভাবনাকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করেছে। 

১০:০৩ ১৩ জানুয়ারি ২০২৬

দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সম্মেলন বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে। দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে শক্তিশালী করা এই সম্মেলনের উদ্দেশ্য।

১০:০০ ১৩ জানুয়ারি ২০২৬

মরক্কোর তারকার সঙ্গে নোরা ফাতেহির রোমান্সের গুঞ্জন

বলিউড পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নোরা যখন মরক্কোতে ছিলেন, তখনই বিষয়টি ফুটবলের দুনিয়ায় আলোচনা সৃষ্টি করে। সূত্রের মতে, নোরার পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়া অনেক কিছু বোঝাচ্ছে। তবে এ পর্যন্ত নোরা বা হাকিমি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

০৯:২৬ ১৩ জানুয়ারি ২০২৬