News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৮, ১৩ জানুয়ারি ২০২৬

প্রবাসী কর্মীদের জন্য সুসংবাদ দিলেন আসিফ নজরুল

প্রবাসী কর্মীদের জন্য সুসংবাদ দিলেন আসিফ নজরুল

উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে।

তিনি আরও জানান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক তাকে জানিয়েছেন যে, চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।

পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, এই উদ্যোগ নিতে আমাদের উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।

আরও পড়ুন: দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রবাসী কর্মীদের আর্থিক সহায়তা সহজ করা এবং সুদমুক্ত ব্যবস্থায় ঋণ সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়