News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ১৩ জানুয়ারি ২০২৬

মরক্কোর তারকার সঙ্গে নোরা ফাতেহির রোমান্সের গুঞ্জন

মরক্কোর তারকার সঙ্গে নোরা ফাতেহির রোমান্সের গুঞ্জন

ছবি: সংগৃহীত

বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এই তারকা আফ্রিকার প্রথম দেশ হিসেবে মরোক্কোকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে দিয়েছেন।

সম্প্রতি মরক্কো সফরে যান ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি, যেখানে তিনি আফ্রিকান কাপ অফ নেশন (আফকন) ফুটবল ম্যাচ উপভোগ করেন। এরপর থেকেই হাকিমির সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বলিউড পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নোরা যখন মরক্কোতে ছিলেন, তখনই বিষয়টি ফুটবলের দুনিয়ায় আলোচনা সৃষ্টি করে। সূত্রের মতে, নোরার পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়া অনেক কিছু বোঝাচ্ছে। তবে এ পর্যন্ত নোরা বা হাকিমি কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

আরও পড়ুন: লাল লেহেঙ্গায় একঝলকে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

উল্লেখ্য, আশরাফ হাকিমি বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের প্রথম সারির তারকা, আর নোরা ফাতেহি কয়েকটি মিউজিক ভিডিও এবং আমেরিকার ‘দ্য জিম্মি ফ্যালন শো’-এর মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি তৈরি করেছেন। সম্প্রতি তিনি ফরাসি ডিজে ডেভিড গেট্টার-এর সঙ্গে কাজও করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়