News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ১৬ জানুয়ারি ২০২৬

১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, জামায়াত ১৭৯

১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, জামায়াত ১৭৯

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করা হয়।

আসন সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসন বণ্টনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজিব ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মনজু, বিডিপির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়