News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ১৬ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারেক রহমান। সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন তারা।

সাক্ষাৎকালে দুই পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটে যমুনা ত্যাগ করে বাসভবনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। সেখানে অল্প সময় অবস্থানের পর ৬টা ৫২ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন: একই ব্যালটে সাধারণ ও পোস্টাল ভোটের প্রস্তাব বিএনপির

উল্লেখ্য, এর আগেও গত বছরের জুন মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়