News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ১৫ জানুয়ারি ২০২৬

১৮  ফেব্রুয়ারি হতে রোজার প্রথম দিন

১৮  ফেব্রুয়ারি হতে রোজার প্রথম দিন

ছবি: সংগৃহীত

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে অনুযায়ী রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ। অবশ্য তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

৩৬ দিন পরেই পবিত্র রমজান, ঈদ হতে পারে ২০ মার্চ

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

এদিকে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কয়েকদিন পরেই শুরু হচ্ছে রোজা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়