এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
ফাইল ছবি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের শেষ সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল, প্রথমদিন বাংলা প্রথমপত্র অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘দাবি না মানলে অবরোধ চলবে’
গত বছর এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়েছিল, তাই এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হবে। এছাড়া মাঝে ছুটির কারণে ব্যবহারিক পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








