News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ১৮ জানুয়ারি ২০২৬

রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সাথে তারেক রহমান

রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সাথে তারেক রহমান

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই বিশেষ সভাটি শুরু হয়। 

পর পর দুই দিন রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে বসার মাধ্যমে তাদের অভিজ্ঞতা শোনা ও দাবি-দাওয়া তুলে ধরার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দলটি।

মতবিনিময় সভায় বিএনপি নেতৃত্বে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তাদের অভিজ্ঞতা শোনা হয় এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরা হয়।

আরও পড়ুন: গুম-খুনের ভয়াবহ বর্ণনা শুনে কাঁদলেন তারেক রহমান

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) একই ধরনের একটি সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।

বিএনপি সূত্রে জানা যায়, পরপর এই দুইটি মতবিনিময় সভার মাধ্যমে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিজ্ঞতা শোনা এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়