News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

পুলিশ সংস্কার প্রত্যাশামতো হয়নি: আসিফ নজরুল

পুলিশ সংস্কার প্রত্যাশামতো হয়নি: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা বলাটা যেন উদ্দীপকের মতো এতে বাড়তি ভিউ পাওয়া যায়। বলা হয়, কোনো সংস্কারই হয়নি। এটা ঠিক নয়। যথেষ্ট সংস্কার হয়েছে। যদি প্রত্যাশা ১০ ধরা হয়, অন্তত চারটা অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছিলাম, সেভাবে হয়নি।

তিনি আরও বলেন, আমরা সংস্কারের ক্ষেত্রে সবার সঙ্গে ব্যাপকভাবে পরামর্শ করেছি। ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময়ও এত পরামর্শ করা হয়নি।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন প্রয়োজন, আমরা সবই করেছি। তবে আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা পেতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি। নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, জনগণ এর সুফল পাবে।

আরও পড়ুন: দল নিষিদ্ধ হলেও ব্যক্তি নয়: ইসি মাছউদ

তিনি বলেন, শুধু ১০ বছর ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই বিচারক হওয়া যাবে না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, যা উচ্চ আদালত থেকেই বাস্তবায়ন হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়