News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন তারেক রহমান

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন তারেক রহমান

ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য এক মাইলফলক স্পর্শ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘সোশ্যাল ব্লেড’-এর সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে স্থান করে নিয়েছেন তিনি। এই তালিকায় অবস্থান করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অনলাইন উপস্থিতির এক অনন্য নজির স্থাপন করেছেন।

সোশ্যাল ব্লেড-এর ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ ক্যাটাগরিতে তারেক রহমানের বর্তমান অবস্থান ৬৩তম। 

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ফেসবুক পোস্ট এবং এর প্রভাবের দিক থেকে তিনি বর্তমানে বিশ্বখ্যাত অনেক ব্যক্তিত্বের চেয়ে এগিয়ে আছেন। এমনকি ফেসবুক পোস্টের সংখ্যার বিচারে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন।

সামাজিক মাধ্যমের পরিসংখ্যানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে মূলত তাদেরই বোঝানো হয়, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট বা পোস্ট তৈরি ও প্রচার করা হয়। সেই মাপকাঠিতে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী নেতা এবং বিশ্ববিখ্যাত সেলিব্রিটিদের সারিতে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান

বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে বিএনপি’র রাজনৈতিক কার্যক্রমের একটি বড় অংশ অনলাইন ও সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হওয়ায় তারেক রহমানকে নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এরই ফলশ্রুতিতে বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় তার এই অভাবনীয় উত্থান। 

সোশ্যাল ব্লেডের এই র র‍্যাঙ্কিংয়ে তার এই অবস্থান প্রমাণ করে যে, বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে তার রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা ও মিথস্ক্রিয়া (এঙ্গেজমেন্ট) তৈরি হচ্ছে।

তারেক রহমানের এই অর্জনের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনৈতিক অঙ্গন ও সাধারণ নেটিজেনদের মাঝে এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তথ্যসূত্র: সোশ্যাল ব্লেড ডটকম (https://socialblade.com/facebook/lists/top/100/sb)

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়