News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:১০, ১৯ জানুয়ারি ২০২৬

ঠিকানা খুঁজে না পাওয়ায় ৫৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে: ইসি সানাউল্লাহ

ঠিকানা খুঁজে না পাওয়ায় ৫৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ঠিকানা না পাওয়ায় ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। একই কারণে ইতালি থেকে ফেরত এসেছে ১,৬০০টি পোস্টাল ব্যালট। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) তিনি পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না থাকার কারণে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে একজন ভোটারই শুধুমাত্র নিজের ভোট দিতে পারবেন। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করে বলেন, এগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: নির্বাচনী কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা

তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা ভোটের ভাঁজের মধ্যে পড়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়