ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
ছবি: সংগৃহীত
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেফতারি পরোয়ানা আছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে শতাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে সবথেকে বেশি পরোয়ানা জারি হয়েছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। শামীমা ২০২২ সালের এপ্রিল এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








