News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ২১ জানুয়ারি ২০২৬

হাঁস প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা

হাঁস প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

প্রতীক পেয়ে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা যখন আমাকে দেখে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে,  আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এই প্রতীকটা আমার ভোটারদের প্রতীক, শুধু আমার নয়।”

নিজের পালন করা হাঁস চুরির একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল, তখন আমি চোরকে ছেড়ে দিইনি। মামলা করেছি, জেলেও দিয়েছি। এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, তার বিরুদ্ধেও আমি যথাযথ ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে চাইবেন, যেসব উন্নয়ন প্রয়োজন মনে করবেন, সেভাবেই আমি এই এলাকার উন্নয়ন করব।

আরও পড়ুন: মিরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৬

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়