News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৩, ২১ জানুয়ারি ২০২৬

জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব

জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণলায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর ৩(২)(ক) এর বিধান মতে, আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছেন।

বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৯২ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন মাইলস্টোনে হতাহতদের পরিবার

এরপর ১৯৯৪ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়