News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৩, ২১ জানুয়ারি ২০২৬

নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আইওএমের উদ্যোগ

নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আইওএমের উদ্যোগ

ছবি: নিউজবাংলাদেশ

নিরাপদ, সুশৃঙ্খল, ও নিয়মিত, অভিবাসন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। 

সাভার ও কেরানীগঞ্জ (ঢাকা) এবং টেকনাফ ও উখিয়া (কক্সবাজার) উপজেলায় ভিডিও শো ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অভিবাসন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য অভিবাসীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা

কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য বার্তা দেওয়া হয়েছে কীভাবে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে বিদেশে যাওয়া, দক্ষতা অর্জন, এবং সরকারি নিয়মাবলী মেনে অভিবাসন করা সম্ভব। ভিডিও শোতে উপস্থিতরা প্রতিশ্রুতি দিয়েছেন, নিজেদের এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা

আইওএম এই সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে নিরাপদ অভিবাসনের সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের ওপর গুরুত্ব দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়