News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ২১ জানুয়ারি ২০২৬

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা

প্রতীকী ছবি

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ দেশের ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে তিনি এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত, অনলাইনে এক ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া সম্ভব হবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "এর আগে আসামিরা জামিন পেতে দশ থেকে বারো ধাপ পার হতে হতো। এতে অর্থ খরচ হতো এবং অনেক সময় ও ভোগান্তি সাপেক্ষে জামিন হয়। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন, তার রেকর্ড থাকবে। ফলে কেউ চাইলেও প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারবে না।"

বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও জনগণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে প্রচলিত বেইলবন্ড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীদের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আরও পড়ুন: আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু হয়ে সফলভাবে চলছে। এবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম চালু করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়