বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি মারা গেছেন
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র বিশ্বের কাছে পৌঁছে দেওয়া সেই প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালি মারা গেছেন।
নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান বিবিসির সাবেক এই সাংবাদিক। তার বয়স ছিল প্রায় ৯০ বছর।
বিবিসি হিন্দি সার্ভিস জানিয়েছে, মার্ক টালির মৃত্যুর বিষয়টি তাদের নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস।
আরও পড়ুন: একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ।
নিউজবাংলাদেশ.কম/এনডি








