News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪২, ২৫ জানুয়ারি ২০২৬

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২প্রো ও রেডমি প্যাড ২প্রো ফাইভজি ট্যাব

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২প্রো ও রেডমি প্যাড ২প্রো ফাইভজি ট্যাব

ছবি: সংগৃহীত

দেশের বাজারে নতুন দুটি ট্যাব উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এই দুটি সংস্করণই বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও উন্নত অডিও অভিজ্ঞতার জন্য তৈরি।

ট্যাব দুটিতে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চির ২.৫কে রেজল্যুশনের ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং চোখের সুরক্ষায় টিইউভি রেইনল্যান্ডের লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি সনদ। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ১২০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা।

পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকমের চতুর্থ প্রজন্মের স্ন্যাপড্রাগন সেভেন-এস প্রসেসর। ফাইভজি সংস্করণে ফিজিক্যাল ও ই-সিম সাপোর্ট থাকায় কল করা ও মোবাইল ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। কোয়াড স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্টের কারণে অডিও অভিজ্ঞতাও উন্নত।

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ উদ্যোগের চুক্তি চূড়ান্ত করল টিকটক

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রয়োজন মাথায় রেখে আধুনিক প্রযুক্তি ও নকশার এই ট্যাব দুটি বাজারে আনা হয়েছে।

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল রঙে পাওয়া যাবে ট্যাবগুলো। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই সংস্করণের দাম ৩৭ হাজার ৯৯৯ টাকা এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়