র্যাব কর্মকর্তাহত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মিজান ও এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ নিয়ে মোট তিন আসামিকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র্যাব-৭ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) আসামি কালা বাচ্চুকে গ্রেফতার করা হয়েছিল।
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানের সময় দুর্বৃত্তদের গুলিতে র্যাব-৭-এর চার সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে নেওয়া হলেও মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ কুমিল্লায় আনার পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: এফডিআই আনতে প্রবাসীদের জন্য ১.২৫% নগদ প্রণোদনা
জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ বসতি ও সন্ত্রাসী কার্যক্রম সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








