ইরানে হামলায় আকাশসীমা-ভূমি ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব
এদিকে ইরানি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যেকোনো যুদ্ধবিরোধী উদ্যোগকে তেহরান স্বাগত জানায়।০৯:৫১ ২৮ জানুয়ারি ২০২৬
চলচ্চিত্রে আর গাইবেন না অরিজিৎ সিং
ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টে অরিজিৎ তার অগণিত শ্রোতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক সিংগার হিসেবে আর কোনো নতুন দায়িত্ব নেব না। এই দীর্ঘ যাত্রাটি ছিল সত্যিই অসাধারণ।০৯:২৮ ২৮ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের ১১৮ কর্মকর্তা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তাকে বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানপত্র জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।০৯:০২ ২৮ জানুয়ারি ২০২৬
আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে ওয়াশিংটন অত্যন্ত আন্তরিক। খুব শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বহাল থাকা ২০ শতাংশ শুল্ক কতটা কমানো হবে, সে বিষয়ে আলোচনা এখনও চলমান।০৮:৪০ ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরার ত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: তারেক রহমান
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছে, সেখানে উত্তরার মানুষের ভূমিকা ছিল অনস্বীকার্য। “ইনশাআল্লাহ, উত্তরার মানুষের এই অবদান আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।০৮:১৭ ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকার আশ্বাস আইজিপির
আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে আইজিপি বাহারুল আলম নবনিযুক্ত এএসপি প্রবেশনারদের আধুনিক ও প্রযুক্তিঘনিষ্ঠ পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন।২১:১৫ ২৭ জানুয়ারি ২০২৬
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ৯ বছর পর ২৬ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। প্রতিবেদন গৃহীত হলে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।২১:০০ ২৭ জানুয়ারি ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, নার্স পলাতক
সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ম ভেঙে ওয়ার্ডে ভুল ইনজেকশন পুশ করায় হাবিবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযুক্ত নার্স পলাতক থাকায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনসহ আইনগত ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।২০:২৯ ২৭ জানুয়ারি ২০২৬
অনিশ্চয়তায় বিশ্বকাপ: ভারতের বিকল্প হতে পারে আরব আমিরাত
নিপাহ ভাইরাসের প্রাদুর্ভে ভারতের বিশ্বকাপ আয়োজন এখন চরম অনিশ্চয়তায়, যা টুর্নামেন্টকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার পথ প্রশস্ত করছে। সংক্রমণ ঝুঁকি ও উচ্চ মৃত্যুহারে দলগুলোর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইসিসি জরুরি ভিত্তিতে ভেন্যু পরিবর্তন বা হাইব্রিড মডেলের কথা ভাবছে।২০:১১ ২৭ জানুয়ারি ২০২৬
কেউ অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে প্রতিরোধ করা হবে: তাহের
দলীয় পর্যালোচনার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী, সারাদেশে নারী ভোটাররাই জামায়াতকে বেশি ভোট দেবেন। কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলা বা উগ্রতাকে পছন্দ করেন না২০:০৩ ২৭ জানুয়ারি ২০২৬
আইসিসি র্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের বড় লাফ, নিশ্চিত সুপার সিক্স
বিশ্বকাপ বাছাইপর্বে টানা জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের ব্যাটিং ও বোলিংয়ে বড় উন্নতি করেছেন শারমিন সুপ্তা ও রাবেয়া খানসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার। পারফরম্যান্সের সুবাদে শারমিন ২২ ধাপ ও দিলারা ৩৩ ধাপ এগিয়েছেন, আর আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের লড়াইয়ে নামবে টাইগ্রেসরা।১৯:৫৬ ২৭ জানুয়ারি ২০২৬
ড্রোন উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপের মধ্যে জিটুজি ভিত্তিতে ইউএভি উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মেইল ও ভিটল ড্রোন উৎপাদন সক্ষমতা অর্জন করে দীর্ঘমেয়াদে দেশীয় ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা হবে।১৯:৪৬ ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোটে যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে মোটরসাইকেলসহ সব ধরনের যান্ত্রিক যান ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। তবে সাংবাদিক, জরুরি সেবা ও বিমানযাত্রীদের জন্য বিশেষ শিথিলতার পাশাপাশি মহাসড়কগুলোতে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক থাকবে।১৯:১৭ ২৭ জানুয়ারি ২০২৬
‘কে লাগবে ওর সঙ্গে? আমার ঝগড়া করার রেকর্ড নেই’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা–ডিম নিক্ষেপের অভিযোগে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানেন না এবং প্রতিপক্ষ ‘উদ্দেশ্যমূলকভাবে’ সুযোগ খুঁজছে। আক্রমণাত্মক দাবি করে তিনি বলেন, তার কোনো ঝগড়ার রেকর্ড নেই; ঝগড়ার দরকার নেই, এবং এই অভিযোগে অন্য উদ্দেশ্য লুকানো আছে।১৮:৫৭ ২৭ জানুয়ারি ২০২৬
‘ভোট কেন্দ্রের ৪০০ গজের বাইরে মেলা বসলে সমস্যা নেই’
সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের ঝুঁকি আছে কী না প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "এই প্রশ্ন এক বছর ধরে আসছে। আমি এই এক বছর ধরেই বলছি কোনো ঝুঁকি নেই, এখনো বলছি ঝুঁকি নেই১৮:৪৯ ২৭ জানুয়ারি ২০২৬
তিন পার্বত্য জেলায় ১২ স্কুলে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন
তিন পার্বত্য জেলার ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যা পর্যায়ক্রমে ১৪৯টি প্রতিষ্ঠানে সম্প্রসারিত হবে। ইন্টারনেটের মাধ্যমে দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ডিজিটাল বৈষম্য দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।১৮:২৩ ২৭ জানুয়ারি ২০২৬
নিপাহ আতঙ্কে অনিশ্চয়তায় ভারতের বিশ্বকাপ, এশিয়াজুড়ে সতর্কতা
ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ বাড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে; পাকিস্তান ইতোমধ্যেই টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবি তুলেছে। এদিকে থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ানসহ এশিয়ার বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে।১৭:৫৪ ২৭ জানুয়ারি ২০২৬
‘বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়’ ময়মনসিংহে তারেক রহমান
ময়মনসিংহের জনসভায় তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ার মাধ্যমে বেকারত্ব দূর এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসাথে তিনি দুর্নীতির অবসান ও জনগণের হৃত ভোটাধিকার পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।১৭:৪০ ২৭ জানুয়ারি ২০২৬
আমাদের প্রার্থীদের ওপর আঘাত এলে পাল্টা আঘাত আসবে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আঘাত আসে, তাহলে পাল্টা আঘাত দেওয়া হবে। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তা-ই করব১৭:১৮ ২৭ জানুয়ারি ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন
চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা হবে বলে
১৭:১২ ২৭ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। ভোটারদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলেও শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা এই ছুটির আওতামুক্ত থাকবেন।১৭:০৫ ২৭ জানুয়ারি ২০২৬
স্কুলে শিশু নির্যাতন: ৪ দিনের রিমান্ডে পবিত্র কুমার
ঢাকার পল্টনের স্কুলে শিশু নির্যাতনের মামলায় প্রশাসনিক কর্মকর্তা পবিত্র কুমার বড়ুয়াকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম
১৬:৫০ ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোটে পেশাদারিত্ব নিশ্চিতের নির্দেশ সেনাপ্রধানের
আসন্ন নির্বাচন ও গণভোটে সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রংপুর সফরে তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।১৬:২০ ২৭ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আধুনিক প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রবাস ও দেশ মিলিয়ে ১৫ লাখের বেশি ভোটার এবার এই প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধিত হয়েছেন।১৬:০৫ ২৭ জানুয়ারি ২০২৬
























