নির্বাচন ও গণভোটের প্রভাবে আবার বাড়ছে আয়কর রিটার্নের সময়
জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে ব্যক্তিগত ও সরকারি করদাতাদের ব্যস্ততা বিবেচনা করে এনবিআর আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর সম্ভাবনা জানিয়েছে। মূল সময় ৩১ জানুয়ারি হলেও তা এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে, শিগগির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনবিআর।১৮:১৩ ২৮ জানুয়ারি ২০২৬
ধানমন্ডিতে পিঠা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১
ধানমন্ডিতে পিঠা খাওয়া নিয়ে তুচ্ছ বিবাদের জেরে বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।১৭:৫৮ ২৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের মধ্যে মানুষ আশা দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল
তিনি বলেন, ১৫ বছর ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন। আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দিতে চাই। আমরা এখানে অনেক নির্যাতিত হয়েছি। প্রিসাইডিং কর্মকর্তা হত্যার মিথ্যা মামলায় ভোগান্তি হয়েছে। আমরা হিন্দু ও মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবার ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন১৭:৪৮ ২৮ জানুয়ারি ২০২৬
ঝিনাইগাতীতে ইশতেহার পাঠে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯০
শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসন বণ্টন নিয়ে বিএনপি-জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৯০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।১৭:৩৭ ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতা: চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
চট্টগ্রামের খুলশী ও সাতকানিয়া এলাকায় বিএনপি ও জামায়াতের নির্বাচনী সংঘর্ষে অন্তত ৯ জন নেতাকর্মী আহত। কার্যালয় ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।১৭:০১ ২৮ জানুয়ারি ২০২৬
চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার এখন কারাগারে
চাচাকে পিতা হিসেবে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে বিসিএস ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে দুদকের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। জামিনের শর্ত একাধিকবার ভঙ্গ ও ডিএনএ পরীক্ষায় অসহযোগিতার অভিযোগে ঢাকার বিশেষ জজ আদালত তার জামিন বাতিল করেন।১৬:৪৬ ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী নিরাপত্তায় ঢাকাসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতে রাজধানীসহ চার জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত স্কোয়াডসহ আগামীকাল থেকে মাঠে নামা এই বাহিনী প্রয়োজনে ভোটকেন্দ্রের ভেতরেও তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।১৬:০৫ ২৮ জানুয়ারি ২০২৬
নিপাহ ঝুঁকির মধ্যেই বিশ্বকাপ আয়োজনে অনড় ভারত
প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ আড়াল করে আর্থিক স্বার্থে ভারতে বিশ্বকাপ আয়োজনের চেষ্টার অভিযোগ উঠেছে বিসিসিআই-এর বিরুদ্ধে। জনস্বাস্থ্য ও ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতকে প্রস্তুত রাখলেও ভারতের প্রভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছে।১৫:০৯ ২৮ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা
ড. ইউনূস বলেন, বর্তমানে ডিজিটাল খাতই মূল খাত। কারণ এখান থেকেই পরিবর্তনের সূচনা হয় এবং অন্যান্য সব খাত এতে প্রভাবিত হয়।১৪:৫৮ ২৮ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন উসকানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, কিন্তু সেটি হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।১৪:৩৭ ২৮ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে১৪:১৯ ২৮ জানুয়ারি ২০২৬
‘ব্যাংক খাত সামলাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে’
তিনি বলেন, বিদেশি ঋণের সামান্য অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হলেও অধিকাংশ অর্থ বিদেশি পরামর্শকদের পেছনে চলে যায়। সে কারণেই অপ্রয়োজনীয় বিদেশি ঋণনির্ভর প্রকল্প বাদ দেওয়া হয়েছে। না হলে দেশ ঋণের ফাঁদে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতো।১৪:১৬ ২৮ জানুয়ারি ২০২৬
ভরি প্রতি ৭ হাজার ৩৪৮ টাকা বাড়লো সোনার দাম
তুন এই দর আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাজুস এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাত্র দুদিন আগেই গত ২৬ জানুয়ারি সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল, যা আজ আবারও বৃদ্ধি পেয়ে নতুন মাইলফলক স্পর্শ করল১৪:০৯ ২৮ জানুয়ারি ২০২৬
‘বাংলাদেশের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নয়’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচন নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি১৩:৫২ ২৮ জানুয়ারি ২০২৬
সচিবালয়ে অননুমোদিত প্রবেশে ৩ জনের জেল
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রীয় প্রশাসনের প্রাণকেন্দ্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে সচিবালয়ে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা- ২০২৫’ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।১৩:৪৯ ২৮ জানুয়ারি ২০২৬
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে আলোচনা হতে পারে১৩:৩৯ ২৮ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব
রাজ্যসভার কার্যতালিকা সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি প্রকাশিত সূচি অনুযায়ী আজকের অধিবেশনে তিনজন প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অপর দুজন হলেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।১৩:২৯ ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে শ্রমিক নেতা সাঈদুর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
জানা গেছে, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাঈদুরকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে তার মৃত্যু হয়।১৩:০১ ২৮ জানুয়ারি ২০২৬
টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জন কৃষক পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।১২:৩৪ ২৮ জানুয়ারি ২০২৬
দেশের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা
এ সময় দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশাও পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।১২:১২ ২৮ জানুয়ারি ২০২৬
ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৬
দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রচণ্ড অগ্নিশিখা ও ধোঁয়া দেখা গেছে। মৃতদের মধ্যে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, দুইজন পাইলট ও আরও দুজন ছিলেন। সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।১১:৪০ ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট চালু বৃহস্পতিবার
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব সিট বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের সিটও ৮০ শতাংশের বেশি বিক্রি হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা ট্রানজিট ঝামেলা ছাড়া মাত্র তিন ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।১১:১৫ ২৮ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম-ফেসবুক-হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষায় মেটা
মেটা আরও জানায়, তারা ‘ম্যানাস’ নামের একটি এআই এজেন্টকে বড় পরিসরে তাদের বিভিন্ন প্রোডাক্টে যুক্ত করতে চায়। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এই এআই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে মেটা। ভবিষ্যতে এই এআই ফিচার শুধু সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও বাজারজাত করা হবে।১০:৪০ ২৮ জানুয়ারি ২০২৬
মাতাল অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
পুলিশের দাবি, ঘটনার সময় ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন নেশাগ্রস্ত ছিলেন। এ অভিযোগে তাকে ‘ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং’ ও ‘র্যাশ ড্রাইভিং’ আইনে গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়েছে।১০:১৪ ২৮ জানুয়ারি ২০২৬
























