রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইনে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান জানিয়ে জাতিসংঘকে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে তিনি দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি এবং শরণার্থী শিবিরে তহবিল হ্রাসের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।১২:৩২ ২৯ জানুয়ারি ২০২৬
শীতের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস
সারা দেশের আবহাওয়ায় ২৮–৩০ জানুয়ারি পর্যন্ত আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে, কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ও সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।১১:৫৯ ২৯ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে বিক্ষোভ, শুক্রবার প্রতিবাদ সমাবেশ
জ্বালানি উপদেষ্টার মন্তব্য প্রত্যাহার ও নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে দেশব্যাপী সরকারি কর্মচারী ও শিক্ষকদের বিক্ষোভ চলছে। দাবি আদায় না হলে ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সমাবেশ থেকে ১ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।১১:১১ ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল হামলা
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামছুল হকের বাসভবনে বুধবার রাতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৪৮ ঘণ্টার ব্যবধানে শহরে এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা, যার প্রেক্ষিতে নিরাপত্তা জোরদারসহ অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।১০:৪৩ ২৯ জানুয়ারি ২০২৬
সাফ ফুটবল জয়ী সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ ফুটবলের অভিষেক আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আজ ২৯ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফিরছেন সাবিনারা। শিরোপাজয়ী এই বীরদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলে রাজকীয় সংবর্ধনা দেবে বাফুফে।১০:২৪ ২৯ জানুয়ারি ২০২৬
আবার পর্দায় জীবন-ফারিয়া জুটি: আসছে ‘জ্ঞানী গণি-০৩’
শ্যালিকার বিয়ের আয়োজন ও সামাজিক অসঙ্গতি নিয়ে হাস্যরসের মোড়কে ফিরছে জনপ্রিয় ড্রামা ‘জ্ঞানী গণি-০৩’। শরাফ আহমেদ জীবন ও শবনম ফারিয়া অভিনীত এই নাটকটি আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে দেখা যাবে।১০:০১ ২৯ জানুয়ারি ২০২৬
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে সংসদ সদস্যসহ নিহত ১৫
কলম্বিয়ার কুকুতা থেকে ওকানিয়া যাওয়ার পথে পাহাড়ি এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে সংসদ সদস্য দিওজিনেস কুইনতেরোসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ও সশস্ত্র বাহিনী এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।০৯:৪৯ ২৯ জানুয়ারি ২০২৬
নতুন পে-স্কেল নিয়ে বিপাকে সরকার
নতুন পে-স্কেল বাস্তবায়নে বিপুল অর্থসংকট ও ক্রমবর্ধমান দাবির মুখে অন্তর্বর্তী সরকার এখন চরম চাপের মুখে। একদিকে কর্মচারীদের আন্দোলনের হুঁশিয়ারি, অন্যদিকে বিশাল বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির কারণে এই সংকট নিরসনে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করছে প্রশাসন।০৯:২৬ ২৯ জানুয়ারি ২০২৬
৩৫৮ কিমি এমআরএলএস পরীক্ষায় শক্তি প্রদর্শন কিম জং উনের
কিম জং উনের উপস্থিতিতে উত্তর কোরিয়া দূরপাল্লার বড় ক্যালিবারের আপগ্রেড করা এমআরএলএসের সফল পরীক্ষা চালিয়েছে, যেখানে চারটি রকেট প্রায় ৩৫৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পিয়ংইয়ং বলছে, এই পরীক্ষা তাদের পারমাণবিক প্রতিরোধ ও আক্রমণাত্মক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার পরবর্তী ধাপের ইঙ্গিত।০৮:৪৭ ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালেন জামায়াত সেক্রেটারি
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হন; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।০৮:১৮ ২৯ জানুয়ারি ২০২৬
৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে রাউজানে গর্তে পড়া শিশু উদ্ধার
রাউজানের কদলপুরে ৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ৩ বছরের শিশু মেজবাহকে ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাতে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।২১:৩৭ ২৮ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের হুমকির জবাবে তেহরানের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিকে ‘গানবোট কূটনীতি’ আখ্যা দিয়ে তা গুরুত্বহীন বলে মন্তব্য করেছে ইরান। তেহরান সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।২০:৩৯ ২৮ জানুয়ারি ২০২৬
চুক্তি না হলে ইরানের ওপর বড় হামলার হুমকি ট্রাম্পের
ইরান দ্রুত আলোচনায় না এলে আরও বড় ও ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে।২০:১৯ ২৮ জানুয়ারি ২০২৬
মানবাধিকার সুরক্ষা ও দায়মুক্তির অবসানে ড. ইউনূসকে খোলা চিঠি অ্যামনেস্টির
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনের প্রাক্কালে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠিতে উদ্বেগ ও সুপারিশ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চিঠিতে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, সংখ্যালঘু সুরক্ষা এবং নিরাপত্তা আইন অপব্যবহার বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।২০:০৬ ২৮ জানুয়ারি ২০২৬
ভূঞাপুরে ভোট কিনতে গিয়ে তোপের মুখে জামায়াত নেতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটারদের হাতে নগদ টাকা বিতরণের অভিযোগে স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়েছেন জামায়াত নেতা কাজী নূরুল ইসলাম। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দল ও প্রার্থীজন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।১৯:৪১ ২৮ জানুয়ারি ২০২৬
ডিজিটাল ইনোভেশন এক্সপোতে শাওমি পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়
প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন (ডিডিআই) এক্সপো ২০২৬’ এ শাওমি পণ্য কিনলেই থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও নিশ্চিত উপহার। নিশ্চিত উপহার হিসেবে থাকছে জুসার থেকে শুরু করে
১৯:১৯ ২৮ জানুয়ারি ২০২৬
থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল টাইগ্রেসরা
বাংলাদেশ নারী ক্রিকেট দল থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ে ২০২৬ ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল। জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির জুটিতে ১৬৫ রানের সংগ্রহ গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে আসে।১৯:১৫ ২৮ জানুয়ারি ২০২৬
এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেলো শিশু
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন১৯:১৩ ২৮ জানুয়ারি ২০২৬
ভোটের বাইরে থাকা দলগুলোই বিশৃঙ্খলা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে অংশ না নেওয়া দলগুলো বিশৃঙ্খলা ও সহিংসতা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষককে স্বাগত জানানোর পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ নিজস্ব জাতীয় স্বার্থ মেনেই চীন ও মার্কিন ইস্যুসহ সকল বৈদেশিক সিদ্ধান্ত গ্রহণ করবে।১৮:৫৬ ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে বুধবার বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ জনের প্রাণহানি ঘটেছিল।১৮:২৮ ২৮ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ
আগে থেকেই একমাত্র বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিলেন মুস্তাফিজ। এবার সেখানে আরও একধাপ এগিয়েছেন তিনি। ৬৬৫ রেটিং নিয়ে ৮ নম্বর থেকে ৭ নম্বরে ওঠে এসেছেন মুস্তাফিজ।১৮:২৪ ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোটের প্রভাবে আবার বাড়ছে আয়কর রিটার্নের সময়
জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে ব্যক্তিগত ও সরকারি করদাতাদের ব্যস্ততা বিবেচনা করে এনবিআর আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর সম্ভাবনা জানিয়েছে। মূল সময় ৩১ জানুয়ারি হলেও তা এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে, শিগগির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনবিআর।১৮:১৩ ২৮ জানুয়ারি ২০২৬
ধানমন্ডিতে পিঠা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১
ধানমন্ডিতে পিঠা খাওয়া নিয়ে তুচ্ছ বিবাদের জেরে বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।১৭:৫৮ ২৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের মধ্যে মানুষ আশা দেখতে পাচ্ছে: মির্জা ফখরুল
তিনি বলেন, ১৫ বছর ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন। আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দিতে চাই। আমরা এখানে অনেক নির্যাতিত হয়েছি। প্রিসাইডিং কর্মকর্তা হত্যার মিথ্যা মামলায় ভোগান্তি হয়েছে। আমরা হিন্দু ও মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবার ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন১৭:৪৮ ২৮ জানুয়ারি ২০২৬
























