বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা
অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা। আঞ্চলিক বিরোধে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়ে দেশটি জানিয়েছে, টুর্নামেন্ট সফল করতে এলিট কমান্ডো ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।১৩:৪৭ ৩০ জানুয়ারি ২০২৬
স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ১৪,৬০০ টাকা
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে টানা পাঁচবারের বৃদ্ধি পর স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের দরপতনের প্রভাবেও স্থানীয় বাজারে দাম নেমে এসেছে।১৩:০২ ৩০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ না খেলায় বড় টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
নিরাপত্তা কারণে ভারত টেস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করায় জাতীয় দলের ক্রিকেটারদের খেলার ধারাবাহিকতা বজায় রাখতে দেশে আয়োজন হবে বিশেষ টুর্নামেন্ট। বিসিবি ও সরকার যৌথভাবে খেলোয়াড়দের ফিটনেস ও আর্থিক ক্ষতি সামলানোর উদ্যোগ নিয়েছে।১২:০৫ ৩০ জানুয়ারি ২০২৬
জাতিসংঘ শান্তি কমিশনের সহ‑সভাপতি নির্বাচিত বাংলাদেশ
২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ২০তম অধিবেশনের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।১১:১২ ৩০ জানুয়ারি ২০২৬
ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইইউ’র
ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক
১০:১৬ ৩০ জানুয়ারি ২০২৬
এক যুগ পর আকাশপথে যুক্ত হলো ঢাকা-করাচি
দীর্ঘ একযুগ পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে, যার প্রথম ফ্লাইট ২৯ জানুয়ারি রাতে ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করে। এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হলো, যা ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে ভূমিকা রাখবে।০৯:৪০ ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও মেয়াদ বৃদ্ধির গুঞ্জন ভিত্তিহীন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাস বাড়বে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। সরকারের স্পষ্ট ভাষ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ফল এলে নির্বাচিত সংসদ সদস্যরাই ১৮০ দিন সাংবিধানিক সংস্কারের দ্বৈত দায়িত্ব পালন করবেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কোনো বিধান নেই।০৯:১০ ৩০ জানুয়ারি ২০২৬
দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের
বগুড়ায় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াবাসীর দোয়া ও সমর্থন চান এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারে গেলে কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না; যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।০৮:৪৩ ৩০ জানুয়ারি ২০২৬
জুলাইয়ের প্রতি দায়বদ্ধতা থাকলে হ্যাঁ-তে ভোট দিন: ড. শফিকুর
ডঃ শফিকুর রহমান আরো বলেন, পলাতক শেখ হাসিনা সরকারের মত আবারও কিছু অশুভ চক্র বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে কুরুচিপূর্ণ নেতিবাচক ও মিথ্যা তথ্য প্রচার-প্রচারণা চালাচ্ছে। তবে এসব মিথ্যাচার করে কোন লাভ হবে না। দেশের মানুষ এখন অনেক সচেতন২০:১৭ ২৯ জানুয়ারি ২০২৬
ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রশাসনের প্রতি কী নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এইবার তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে, সরকারি কর্মচারী হিসেবে কাজ করবেন। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউরে কোনো তেল দেবে না। নিরপেক্ষভাবে কাজ করবে১৯:৪৫ ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে প্রচারণা করতে পারবে না সরকারি কর্মচারীরা
প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে `হ্যাঁ`-এর পক্ষে বা `না`-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না১৯:৩৮ ২৯ জানুয়ারি ২০২৬
ইউসিবি পরিচালক পর্ষদ পুনর্গঠন অসম্পূর্ণ রেখে বিদায় নিচ্ছেন গভর্নর
শওকত আজিজ রাসেল বলেন, “আমি মনে করি এখানে দুর্নীতি ও লুটপাটের প্রভাব স্পষ্ট। আমি মনে করি, এখানে দুবাই ও লন্ডনের কিছুটা হলেও প্রভাব কাজ করছে। এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের পর পারটেক্স পরিবার ইউসিবির শেয়ার ধরে রাখবে নাকি বিক্রি করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে১৮:৩৬ ২৯ জানুয়ারি ২০২৬
খাল খননসহ পদ্মা ব্যারেজ নির্মাণে হাত দিতে চাই: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান বলেন, “কতগুলো পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করব—শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি। সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজেও ইনশাআল্লাহ হাত দিব যত দ্রুত সম্ভব১৬:০৪ ২৯ জানুয়ারি ২০২৬
আরও এক মাস বাড়ল রিটার্ন জমার সময়
ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার চালু করেছে। এ সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন১৫:৩৮ ২৯ জানুয়ারি ২০২৬
জাহাজবাড়িতে জঙ্গি নাটক: হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ
তিনি জানান, ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক সাজিয়ে নয়জনকে হত্যার অভিযোগের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন১৫:১২ ২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনি পোস্টার না ছাপাতে প্রিন্টিং প্রেসকে নির্দেশ ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দিয়েছে
১৫:০৪ ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার দ্রুত সময়ে সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন
তিনি বলেন, এই সংঘাত এড়ানো যেত কি না, নির্ধারিত সময়ের আগে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো? সেই দলের লোকজন কেন সেখানে লাঠিসোঁটা জড়ো করল? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত১৪:১৫ ২৯ জানুয়ারি ২০২৬
মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
মিরপুর-১২ পল্লবীতে মুদি ব্যবসায়ী মোহাম্মদ হোসেন দীপুকে মুখোশধারী ছিনতাইকারী গুলি করে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।১৪:০৮ ২৯ জানুয়ারি ২০২৬
নারীরা জামায়াতের প্রধান হতে পারবেন না, আল জাজিরাকে ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে, দলের প্রধান (আমির) পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন না।
তিনি বলেন,
১৪:০৪ ২৯ জানুয়ারি ২০২৬
একদিনে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা
বাজুস গতকাল প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। অর্থাৎ জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২৩ হাজার ৫৬১ টাকা১৩:৫৫ ২৯ জানুয়ারি ২০২৬
‘নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে, আমানত রক্ষায় ভোট দিন’
বাপের জমি বিক্রি করে রাজনীতি ও সততা রক্ষার অঙ্গীকার জানিয়ে নিজের শেষ নির্বাচনে ভোটারদের সমর্থন চাইলেন মির্জা ফখরুল। উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন তিনি।১৩:৫৪ ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাজ্যে লরিতে করে ২৩ বাংলাদেশি পাচারের চেষ্টা, আটক ৫
যুক্তরাজ্য থেকে লরির মাধ্যমে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ডোভার ফেরিঘাটের পথে লরি থামিয়ে অভিবাসীদের উদ্ধার করা হয় এবং একটি সংঘবদ্ধ পাচারচক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।১৩:৩৩ ২৯ জানুয়ারি ২০২৬
আপত্তি উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ই-পাসপোর্ট সেবা
অর্থ মন্ত্রণালয়ের স্পষ্ট আপত্তি ও বিদ্যমান নীতিমালা উপেক্ষা করে বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে ই-পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কনসুলার সেবা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নাগরিকের বায়োমেট্রিকসহ সংবেদনশীল তথ্য বিদেশি নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কায় প্রশাসন ও নিরাপত্তা বিশেষজ্ঞ মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।১৩:১৭ ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় সরকারের উদ্বেগ
শেরপুরে নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে সরকার সব রাজনৈতিক দলের প্রতি সংযম, শান্তি বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়েছে।১২:৫৮ ২৯ জানুয়ারি ২০২৬
























