আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।০৯:২৬ ৩১ জানুয়ারি ২০২৬
আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর
কার্লো জানান, সংস্কার প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারির ওপর আধুনিক ছাদ নির্মাণ করা হবে। আর্জেন্টিনা জাতীয় দলের ঘরের মাঠ মনুমেন্তালের এই সংস্কার শেষ হলে ক্লাব পর্যায়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে।০৯:০৯ ৩১ জানুয়ারি ২০২৬
মদিনায় ২১ লাখের বেশি গাছ রোপণ করল সৌদি আরব
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সাল প্রকল্পটির জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। শুধু গত বছরেই মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে ৪ লাখ ৭২ হাজার গাছ রোপণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পের আওতায় রোপণ করা গাছের প্রায় ১০ শতাংশ এমন পরিপক্ব অবস্থায় পৌঁছেছে, যেগুলোকে আর আলাদা করে সেচ দিতে হচ্ছে না।০৮:৪৩ ৩১ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: তারেক রহমান
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল ভাবলেও এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।০৮:২২ ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ
ইসি সানাউল্লাহ বলেন, গণভোট অধ্যাদেশের ২১ নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের জন্য যেসব ভায়োলেশন আছে, গণভোটের ক্ষেত্রেও সেগুলো ভায়োলেশন হিসেবে গণ্য হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ অবলম্বন করতে পারবেন না এবং কোনো প্রচার-প্রচারণার সুযোগ নেই। তবে তারা ভোটের বিষয়ে মানুষকে সচেতন করতে পারেন।২২:০২ ৩০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬ শতাংশ: জরিপ
প্রায় ৭৪ শতাংশ ভোটার বিশ্বাস করছেন, সরকার এই নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে পারবে। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ৮২ শতাংশ মানুষ নিশ্চিত হয়েছেন যে তারা নিরাপদে ভোট দিতে পারবেন।২১:৩৮ ৩০ জানুয়ারি ২০২৬
অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করলেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান বলেন, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব এই সংস্কৃতি আর নেই। এখন আমারটা আমি দেব, তোমারটা তুমি দাও। যাকে পছন্দ করি তাকেই ভোট দেব। এটাই গণতন্ত্র।২১:১৭ ৩০ জানুয়ারি ২০২৬
নেত্রকোণার ‘বালিশ মিষ্টি’ পেল দেশের ৫৮তম জিআই স্বীকৃতি
মিষ্টির স্বাদ ও তৈরির পদ্ধতি অন্যান্য মিষ্টির থেকে আলাদা। খাঁটি দুধ, ছানা, চিনি ও ময়দার অনন্য মিশ্রণে তৈরি এই মিষ্টি, ভাজা ও চিনির গরম রসে ডুবিয়ে, পরে ক্ষীরের প্রলেপ দিয়ে পরিবেশন করা হয়।২০:৪৭ ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ভবনটি ৫ তলা বিশিষ্ট এবং আগুন লেগেছে পাঁচ তলার একটি গোডাউনে। সংবাদ পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।২০:০৯ ৩০ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ ও জামায়াত ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম
সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমকেও অগ্রাধিকার দিয়ে বলেছেন, জনগণের বিশ্বাস ফেরাতে হলে অতীতের ভূমিকার জন্য গণমাধ্যমকে ক্ষমা বা বোঝাপড়ার জায়গায় আসতে হবে।১৯:৪৪ ৩০ জানুয়ারি ২০২৬
হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১০
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার জেরে প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।১৯:২৩ ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা দেন। পথে কয়েকটি পথসভায় বক্তব্য দেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।১৮:৫৮ ৩০ জানুয়ারি ২০২৬
ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান
তিনি বলেন,ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।১৮:৩৮ ৩০ জানুয়ারি ২০২৬
সারাদেশে শীত আবারও বাড়তে পারে
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।১৮:০৯ ৩০ জানুয়ারি ২০২৬
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন।১৭:৪৬ ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে বড় উদ্যোগ যুক্তরাজ্য সরকারের
ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) উদ্যোগটিকে স্বাগত জানালেও বলেছে, দায়িত্ব শুধু কর্মীদের নয়। প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়েও প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া বাড়াতে হবে। বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদেরও এআই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।১৭:২৩ ৩০ জানুয়ারি ২০২৬
২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ সৌদি প্রবাসীদের
তিনি বলেন, বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার সময় অতীতে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।১৬:৫৯ ৩০ জানুয়ারি ২০২৬
দেশের নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ আন্তর্জাতিক পর্যবেক্ষ
জানা গেছে, সর্বোচ্চ ১৪ জন পর্যবেক্ষক পাঠাবে মালয়েশিয়া। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক। তুর্কি প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।১৬:৩১ ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা।১৬:০৫ ৩০ জানুয়ারি ২০২৬
স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশ
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস গড়েন ৬৭ রানের জুটি। ৩৯ রান করে দিলারা এবং ২২ রান করে জুয়াইরিয়া ফিরে গেলে পরপর আরও একটি উইকেট হারায় দল। তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা ১৫ রান করে আউট হন।১৫:৪৫ ৩০ জানুয়ারি ২০২৬
প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন দেশ গড়ার আহ্বান তারেক রহমানের
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে কমবেশি প্রত্যেক মানুষের একটি মর্যাদা থাকবে এবং সবাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে।১৫:২৫ ৩০ জানুয়ারি ২০২৬
বগুড়ায় বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগী বিএনপি নেতৃত্ব
বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভা করেন। তারেক রহমান শিশুদের প্রতিভা বিকাশের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।১৪:৫৮ ৩০ জানুয়ারি ২০২৬
নারী কর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগ রিজভীর
গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জামায়াত ও ছাত্র শিবির বিএনপির নারী কর্মীদের অনলাইন-অফলাইনে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। তিনি বলেন, নারীবিরোধী অবস্থান ও দ্বৈত বক্তব্যের মাধ্যমে একটি রাজনৈতিক দল সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।১৪:৩৬ ৩০ জানুয়ারি ২০২৬
ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্রে উৎসে কর দ্বিগুণ
কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন ছাড়াই ২০২৬ সালের জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ কার্যকর করা হয়েছে। এতে ছোট বিনিয়োগকারীদের মাসিক আয় কমে যাওয়ায় উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।১৪:১৮ ৩০ জানুয়ারি ২০২৬
























