বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ, বিক্রি ৩৯৩ কোটি
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এফবিসিসিআই’র প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন১৯:৪৭ ৩১ জানুয়ারি ২০২৬
সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই: তারেক রহমান
তিনি বলেন, আজ সিরাজগঞ্জের মেরি ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সারাজীবনের জন্য নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে। এ রকম হাজারও মেরি বাংলাদেশে রয়েছে। যে মানুষগুলো গত ১৬-১৭ বছর যাবত প্রতিবাদ করেছে, কীসের প্রতিবাদ?১৮:৩০ ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচন দেখতে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম১৭:৫৯ ৩১ জানুয়ারি ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯
গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে এক হাজার ২০০ মানুষের মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার রেশ কাটতে না কাটতেই পশ্চিম জাভায় এই নতুন বিপর্যয় আঘাত হানল১৭:১১ ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন১৬:১৫ ৩১ জানুয়ারি ২০২৬
কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছর দেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্য, সাংবাদিক বন্ধু, এক কথায় দেশবাসী মজলুম ছিলেন, আমরাও মজুলুম ছিলাম। আমরা আশা করছি এখনো যারা মজুলুম, তাদের পক্ষে এই বাংলাদেশ থাকবে১৫:৫৬ ৩১ জানুয়ারি ২০২৬
‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল
দিনাজপুর জেলার বাতিলকৃত ব্যক্তিরা হলেন- তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।১৪:৫৮ ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ইসি সানাউল্লাহ বলেন, সব ভোটার যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ভোটার যে দলেরই হোক না কেন, সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, অনিয়ম বা কারচুপির কোনো সুযোগ নেই।১৪:৪০ ৩১ জানুয়ারি ২০২৬
বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব আপনাদের হাতে দিলাম: তারেক রহমান
এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবাইকে ভোটারদের কাছে যেতে হবে। তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই আমাদের বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে১৪:২৭ ৩১ জানুয়ারি ২০২৬
গরম চা-কফিতে জিভ পুড়ে গেলে কী করবেন?
জিভ পুড়ে গেলে অনেক সময় মুখের ভেতরে ফোসকা পড়ে যায়। এতে কয়েক দিন খাবারের স্বাদ পাওয়া যায় না। উল্টো খাবার খাওয়ার সময় পুড়ে যাওয়া জায়গায় ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা থেকে সংক্রমণও ছড়াতে পারে।১৪:২২ ৩১ জানুয়ারি ২০২৬
স্নাতক পাসে এনসিসি ব্যাংকে চাকরি
নির্বাচন কমিশন জানায়, প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।১৪:০৪ ৩১ জানুয়ারি ২০২৬
দেশে পৌঁছালো প্রবাসীদের ১ লাখ ৪৫ হাজার ব্যালট
ইসি বলছে, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৪৫টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে১৩:৫৪ ৩১ জানুয়ারি ২০২৬
বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান
এদিন দুপুরে সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ উপলক্ষে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। তাকে স্বাগত জানাতে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।১৩:৪৬ ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে১৩:৪৬ ৩১ জানুয়ারি ২০২৬
জেল-জুলুমের ১৫ বছর পেরিয়ে ভোটের অধিকার কাজে লাগাতে চাই: ফখরুল
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে কেউ এমন কথা বলতে পারবে না। আল্লাহর হুকুমে আমি অসৎ কাজ থেকে বিরত থেকেছি। তাই বুকের জোড় অনেক বেশি।১৩:১৫ ৩১ জানুয়ারি ২০২৬
রাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।১২:৪৮ ৩১ জানুয়ারি ২০২৬
৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল
এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে আসছে। সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৪৮০-এর বেশি নিহত হয়েছেন। অধিকাংশ নিহত নারী ও শিশু, এবং আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।১২:১৫ ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড উচ্চতার পর দেশের বাজারে সোনার দাম হঠাৎ বড় ধাক্কা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম হঠাৎ ৫ হাজার ৫৫০ ডলার থেকে নেমে ৪ হাজার ৮৯০ ডলারে দাঁড়িয়েছে।১১:৪৭ ৩১ জানুয়ারি ২০২৬
রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধসহ আহত ৮
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ৬ জন আহত ও ২ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।১১:১৫ ৩১ জানুয়ারি ২০২৬
দেশে চালু হলো ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন
বিটিসিএল জানায়, আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এই উদ্যোগের প্রতি বিস্তৃত আগ্রহ লক্ষ্য করা গেছে। আগ্রহীরা বিটিসিএলের ওয়েবসাইটে তালিকাভুক্ত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারবেন।১০:৫৪ ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫
খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।১০:৩৬ ৩১ জানুয়ারি ২০২৬
খারাপ সময় বুঝিয়ে দিয়েছে কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
জীবনের উত্থান-পতন ও বন্ধু ও আপনজন চিনার বিষয়েও ফারিয়া খোলাখুলিভাবে বলেন, জীবনে সবারই উত্থান-পতন থাকে। তবে আমার খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন, আর কে পর।০৯:৫৫ ৩১ জানুয়ারি ২০২৬
আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।০৯:২৬ ৩১ জানুয়ারি ২০২৬
আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর
কার্লো জানান, সংস্কার প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারির ওপর আধুনিক ছাদ নির্মাণ করা হবে। আর্জেন্টিনা জাতীয় দলের ঘরের মাঠ মনুমেন্তালের এই সংস্কার শেষ হলে ক্লাব পর্যায়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে।০৯:০৯ ৩১ জানুয়ারি ২০২৬
























