News Bangladesh

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী  বলেন, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতি রয়েছে। তাদের প্রস্তুতি মতো কাজ এগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।

১৮:১৯ ১ ফেব্রুয়ারি ২০২৬

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ব্যাংক

এছাড়া ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ছুটির সময়ে বিশেষ কার্যক্রম ও ফান্ড ট্রান্সফার অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

১৭:২২ ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

এ লক্ষ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জনস্বার্থে তিনটি স্লোগান প্রচারের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

১৭:০০ ১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি 

সম্ভাব্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা, বোয়িং বিমান ক্রয় এবং জ্বালানি খাতে আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।

১৬:২৭ ১ ফেব্রুয়ারি ২০২৬

হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, `নারীদের বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। যারা নারীদের অসম্মান করে তারা চার পায়ের জন্তু। নারীদের ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ— আপনারা আপনাদের মা-স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন।`

১৫:৫৮ ১ ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচনের দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার ব্যবস্থা নিতে হবে’

এদিন দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপি প্রতিনিধি দলের এ বৈঠক হয়। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বৈঠকে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

১৫:৩৭ ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ। তবে আসন্ন নির্বাচনে এর চেয়ে বেশি ভোট পড়বে বলে আমার মনে হয়।

১৫:২০ ১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আগেই মাঠে গড়াচ্ছে আড়াই কোটির টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ’

নির্বাচনের আগে দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে আড়াই কোটি টাকার ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ শুরু হচ্ছে। তিনটি দলের টুর্নামেন্টে নতুন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মও চালু করা হয়েছে।

১৪:৪৭ ১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে ৩.০ ও ইরানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশের সিলেটে ০১ ফেব্রুয়ারি ভোরে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই দিনে ইরানের ফার্স প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সীমিত।

১৪:২৪ ১ ফেব্রুয়ারি ২০২৬

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তদন্তে অসহযোগিতা ও বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

১৪:০২ ১ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৫ ফেব্রুয়ারি এই আলোচিত মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।

১৩:৫১ ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে মোবাইল-ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি

গত সপ্তাহে এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতাদের বিষয়টি জানিয়ে দেবে

১৩:৪১ ১ ফেব্রুয়ারি ২০২৬

‘একটি বিশেষ মহল নির্বাচন বানচাল ও ভণ্ডুলের অপচেষ্টায় লিপ্ত’

ঠাকুরগাঁওয়ের পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বানচালের চেষ্টা হলেও এবার তা ঠেকানো যাবে না, কারণ দেশের মানুষ জেগে উঠেছে। ধর্মের নামে ভোটারদের বিভ্রান্তির অভিযোগ তুলে তিনি কৃষিঋণ মওকুফ, কর্মসংস্থানসহ নানা নির্বাচনী প্রতিশ্রুতিও দেন।

১৩:৩৬ ১ ফেব্রুয়ারি ২০২৬

জয়ার গোলাপি আভার জাদুতে মাতোয়ারা নেটিজেনরা

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর গোলাপি গাউনে নতুন লুকে হাজির হয়ে আবারও আলোচনায় জয়া আহসান। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে তার রূপ ও ফ্যাশন সেন্সে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

১৩:১৭ ১ ফেব্রুয়ারি ২০২৬

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কোনো কারচুপির সুযোগ নেই, লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক ও ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট চলাকালীন ম্যাজিস্ট্রেট এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা হবে।

১২:৪৯ ১ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েল সফরে নেচে-গেয়ে ট্রাম্পকে খুশি করার চেষ্টা মোদির

যুক্তরাষ্ট্রের এপস্টেইন ফাইলসে মোদির নাম উঠে এসেছে, যেখানে ২০১৭ সালের ইসরায়েল সফরের প্রসঙ্গ উল্লেখ। ভারত সরকার দাবি প্রত্যাখ্যান করেছে, বলছে এটি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

১২:১১ ১ ফেব্রুয়ারি ২০২৬

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, তেহরানে আশ্রয়কেন্দ্র হচ্ছে মেট্রো-পার্কিং

ইরান যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে তেহরানকে প্রস্তুত করছে। শহরের মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও পাবলিক কমপ্লেক্সগুলোকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে, যাতে প্রায় ২৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়া সম্ভব।

১১:২৮ ১ ফেব্রুয়ারি ২০২৬

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরত পাবার লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। ঋণখেলাপি অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল থাকায় তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

১১:১২ ১ ফেব্রুয়ারি ২০২৬

‘মনের লাইনে আয়’ নিয়ে আসছেন কাজী শুভ

কাজী শুভ ২ ফেব্রুয়ারি নতুন ডান্স গান ‘মনের লাইনে আয়’ মুক্তি দিচ্ছেন; গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন আদিব কবির। ভিডিওতে অভিনয় করেছেন আলিফ চৌধুরি ও মেঘা শ্রুতি, পরিচালনা এইচ এম হাসনাইন।

১০:২৬ ১ ফেব্রুয়ারি ২০২৬

বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে ৯২ বিচ্ছিন্নতাবাদীসহ নিহত ১২৫

বেলুচিস্তানে ভারত-সমর্থিত সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ১৮ বেসামরিক ও ১৫ নিরাপত্তা সদস্য নিহত; নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযানে অন্তত ৯২ সন্ত্রাসী নিহত। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি, অভিযান অব্যাহত থাকবে।

১০:০৭ ১ ফেব্রুয়ারি ২০২৬

নাশকতা রোধে রেলপথে রেড অ্যালার্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রেলের যাত্রী, ট্রেন ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সন্দেহজনক কিছু চোখে পড়লে নিকটস্থ স্টেশন, রেল পুলিশ বা হটলাইন ১৩১-এ জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

০৯:৪৮ ১ ফেব্রুয়ারি ২০২৬

লিটারে ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার। পুনর্নির্ধারিত এই নতুন মূল্য ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে, যার ফলে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

০৯:০১ ১ ফেব্রুয়ারি ২০২৬

আবারও এলো অহংকার, দ্রোহ আর আত্মত্যাগের মাস ফেব্রুয়ারি

রক্তঝরা ভাষা আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগের চেতনা বুকে নিয়ে শুরু হয়েছে গৌরবের মাস ফেব্রুয়ারি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সেই ইতিহাস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে বিশ্বজুড়ে অনুপ্রেরণা জোগাচ্ছে।

০৮:২৫ ১ ফেব্রুয়ারি ২০২৬

ইসিতে অনলাইনে কার্ড আবেদন করা ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

এর আগে, কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে এসেছে নাসির উদ্দিন কমিশন

২০:০০ ৩১ জানুয়ারি ২০২৬