রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত
রমজান ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ। এ মাসে মুসলিমরা সিয়াম বা রোজা পালন করেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করা ও ইন্দ্রিয় সংযম বজায় রাখা হয়।১২:৪২ ২ ফেব্রুয়ারি ২০২৬
দুই ঘণ্টার ব্যবধানে ভারতের দুই অঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
এর আগে একইদিন ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।১২:২০ ২ ফেব্রুয়ারি ২০২৬
এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, এ সপ্তাহেই হাইকোর্টে রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।১১:৫৪ ২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ বা জরুরি যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের নিম্নলিখিত নম্বরগুলোতে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে-১১:৩৫ ২ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ চূড়ান্ত
প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধেছিলেন। তার শর্ত ছিল চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রীয় অংশ আলাদা করতে হবে, না হলে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ত। চুক্তি কার্যকর হওয়ায় ট্রাম্প সামাজিক মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন।১১:০৪ ২ ফেব্রুয়ারি ২০২৬
একসঙ্গে পুত্র-কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ
রাম চরণের বাবা মেগাস্টার চিরঞ্জীবী এই আনন্দের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এক্সে (টুইটার) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, অপরিসীম আনন্দ ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। তাদের একটি ছেলে, অন্যটি মেয়ে। নবজাতকরা ও মা উভয়ই সুস্থ আছেন। সকলের প্রার্থনা, ভালোবাসা ও আশীর্বাদের জন্য আন্তরিক ধন্যবাদ।১০:৩৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী জানান, হামলাকারীরা সাধারণ বেসামরিক পোশাক পরিহিত ছিল এবং জনসমাগমপূর্ণ এলাকায় মিশে গিয়েছিল।১০:১৪ ২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, আইসিসিকে কড়া বার্তা গাভাস্কারের
পাকিস্তানের অবস্থানের কারণে আইসিসি আইনি পদক্ষেপ নিতে পারে বলেও মনে করছেন গাভাস্কার। তবে এর পরিণতি কী হতে পারে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।০৯:৪০ ২ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে আবেদন সময় বাড়ল
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।০৯:২২ ২ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বাজারে সোনার দাম কমলো
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৪৫ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ১০ হাজার ৫৯৩ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৭১ হাজার ৯৮৫ টাকা।০৯:০২ ২ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৮টার দিকে আমির হোসেন গাড়িযোগে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। গাড়িটি আড়াইহাজার বাইপাস সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পেছন থেকে এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।০৮:৪০ ২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ
প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।০৮:১৯ ২ ফেব্রুয়ারি ২০২৬
আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন খালেদা জিয়া: রিজভী
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া চাইলে নিজে ও পরিবারের জন্য বিলাসী জীবন বেছে নিতে পারতেন, বিদেশে গিয়ে রাজকীয় জীবনযাপনও করতে পারতেন। কিন্তু তিনি সারা জীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোনো ধরনের দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাবন্দি রেখে পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।২১:৫৯ ১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট
ঘোষণায় বলা হয়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান মাঠে নামবে না।২১:৪২ ১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচন সামনে রেখে ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন
পদায়নপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।২১:২৩ ১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে।২০:৫৯ ১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
পরিবার সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, মানসিক যন্ত্রণা থেকেই তার মৃত্যু হতে পারে।২০:৩১ ১ ফেব্রুয়ারি ২০২৬
জানুয়ারিতে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে
বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, নতুন বছরের প্রথম মাসে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। যা গত বছরের একই সময়ে তুলনায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার২০:২০ ১ ফেব্রুয়ারি ২০২৬
হাদী হত্যা মামলার আসামি ফয়সাল রুবেল আদালতে দোষ স্বীকার
রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। আবেদন মঞ্জুর হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।২০:০৫ ১ ফেব্রুয়ারি ২০২৬
‘পাহারা রাখবেন ভোট কেন্দ্রে যেন কেউ গোলমাল করতে না পারে’
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, `আমাদের সামনে আরেকটা দল মিথ্যা কথা বলছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? আমার মা-বোনেরা সবাই সহজ সরল। কোরআন শিক্ষার নাম করে তাদের বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোনো মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়১৯:৪৯ ১ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার জানা যাবে ফেব্রুয়ারির এলপিজির নতুন দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় বিষয়ে বিইআরসির নির্দেশনা সোমবার দুপুর ৩টায় ঘোষণা করা হবে। ঢাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)–এর কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হবে।১৯:৪৬ ১ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না: জামায়াতের মহিলা বিভাগ
জামায়াতে ইসলাম হলো ইসলামী সংগঠন। আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষ হচ্ছে নারীদের ‘পরিচালক’, এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ১৯:৩৭ ১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে অর্থ সহায়তা ৭৪ শতাংশ বাড়াল ভারত
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। ফলে নতুন বাজেটে বাংলাদেশের জন্য ভারতের আর্থিক সহায়তা প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।১৯:২৫ ১ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় খুলনার হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন।১৮:৫৮ ১ ফেব্রুয়ারি ২০২৬
























