প্রবাসী আয় বাড়ায় ব্যাংক থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক
প্রবাসী আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হওয়ায় বাজার স্থিতিশীল রাখতে ১৬ ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে মোট ক্রয় ৪.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা রিজার্ভ বাড়াতে এবং ডলারের দর অস্বাভাবিকভাবে কমে যাওয়া ঠেকাতে সহায়তা করছে।২০:৫১ ২ ফেব্রুয়ারি ২০২৬
শিশু নির্যাতনের মামলায় কারাগারে বিমানের এমডি দম্পতি
১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎস নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তারের পর আদালত কারাগারে পাঠিয়েছেন। শিশুটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনায় তার বাবার করা মামলার তদন্ত চলছে।২০:২৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরে জনসভায় নারী অধিকার রক্ষার আহ্বান জানিয়ে, এলাকায় শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেন ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।১৯:৫৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের একটি রাজনৈতিক দল অবমূল্যায়ন করছে: তারেক রহমান
তিনি বলেন, ৫ আগস্টের পর একটি দল নারী সমাজকে ঘরে আটকে রাখতে চাই। নারীদের অবমূল্যায়ন করে। যে দেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর অধিকাংশ নারী শ্রমিক রয়েছে। এ নারীদের কাজের বিনিময়ে দেশের অগ্রগতি হচ্ছে। তাদের উন্নয়ন করতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। প্রতিদিন শত শত কোটি টাকা এই নারীরা উপার্জন করছে১৯:৫৬ ২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট কেড়ে নিতে আসলে হাত গুঁড়িয়ে দেবো: জামায়াত আমির
তিনি বলেন, `গত ৫৪ বছরে দেশে কিছুই হয়নি, এ কথা বললে ভুল হবে। তবে যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল, ততটা হয়নি। কারণ, যারা ভোটের আগে মিষ্টি কথা বলেছে, ভোট শেষ হতেই তারা সুর পাল্টে ফেলেছে।১৯:৪৬ ২ ফেব্রুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ‘চলমান প্রক্রিয়া’
অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি করছে। বিষয়টিকে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।১৯:৩৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
রেকর্ড গড়ার পথে প্রবাসী আয়, প্রবৃদ্ধি ২২%
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৯.৪৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি। জানুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছে ৩.১৭ বিলিয়ন ডলার, একক মাসে দেশের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।১৯:২৩ ২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ বিএনপির, তদন্তে ইসি
ঢাকা মহানগরীর ২০ আসনে প্রায় অর্ধলাখ ভোটার স্থানান্তরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র। বিএনপি অস্বাভাবিক স্থানান্তরের অভিযোগ করেছে, ইসি বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।১৯:০১ ২ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাতে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় তারেক রহমান ও মির্জা ফখরুল
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও মুসলিম বিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন। তারা সবাইকে সহিংসতা পরিহার করে নেক আমল ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।১৮:৩৫ ২ ফেব্রুয়ারি ২০২৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৮
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের একজনের মৃত্যু হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন; স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।১৮:১১ ২ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যামিতে এপস্টেইনকে জড়িয়ে মন্তব্য, মামলার হুমকি ট্রাম্পের
টানা ছয় বছর গ্র্যামির সঞ্চালকের ভূমিকায় আছেন ট্রেভর নোয়া। এর আগে তিনি ঘোষণা দেন, এটাই সঞ্চালক হিসেবে তার শেষ বছর। আগের বছরগুলোতে গ্র্যামিতে নোয়া `রাজনীতি` টেনে মন্তব্য করেননি বললেই চলে১৭:৩৭ ২ ফেব্রুয়ারি ২০২৬
প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, পাঁচ হাজার কোস্টগার্ড ও প্রায় ছয় লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নেভির সংখ্যা আগের চেয়ে বাড়ানো হয়েছে১৭:২৪ ২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নিয়মিত মিথ্যা তথ্য ছড়াচ্ছে: প্রেস
শফিকুল আলম বলেন, পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার। মিথ্যা খবর প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি ব্যবস্থার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি১৭:১৯ ২ ফেব্রুয়ারি ২০২৬
পাঁচ ঘণ্টায় আবার কমলো স্বর্ণের দাম
সোমবার ৫ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ২,৪৫,৭৬০ টাকা নির্ধারণ করেছে বাজুস, যা এক দিনে রেকর্ড তিন দফায় মোট ১৩,৯৩৯ টাকা কমানোর নজির সৃষ্টি করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সব ধরনের সোনা ও রুপার দামে এই বড় সমন্বয় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।১৭:০৯ ২ ফেব্রুয়ারি ২০২৬
বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের সময় বাড়ল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত
এসএসসি ২০২৬-এর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ঢাকা বোর্ড। একইসাথে পরীক্ষার চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে, যা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।১৬:৩৭ ২ ফেব্রুয়ারি ২০২৬
আবারও বাড়লো এলপিজি ও অটোগ্যাসের দাম
ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছে।১৬:১৬ ২ ফেব্রুয়ারি ২০২৬
২০২৫ সালে সহিংসতায় নিহত ১০২ জন, অস্ত্র নিখোঁজ ১৩৩৩টি: টিআইবি
প্রতিবেদনে বলা হয়, থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া এবং নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়ায় সহিংসতার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী মোট জনবলের মাত্র ৯ থেকে ১০ শতাংশ পুলিশ সদস্য হওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় বড় ঘাটতি রয়েছে১৬:১৪ ২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ভারতকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট ও +১৪ গোল ব্যবধানে শীর্ষে থাকা লাল-সবুজেরা ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে।১৫:৫২ ২ ফেব্রুয়ারি ২০২৬
ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হওয়া রহস্যজনক: রিজভী
জামায়াতে ইসলামীর উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে নাকি যে কারণে নারীদের ধরলেন? অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল এটা কীভাবে সম্ভব?১৪:৫৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলির ফল ১০ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশের আশা পিএসসির
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।১৪:৪৩ ২ ফেব্রুয়ারি ২০২৬
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও কঠোর ও সাহসী হতে হবে: গভর্নর
গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে। তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও মজবুত হবে।১৪:২০ ২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের পিছিয়ে রেখে দেশ এগোবে না: তারেক রহমান
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা বললেও নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। এসব বক্তব্য তাদের প্রকৃত মানসিকতারই প্রতিফলন।১৩:৫৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল
এ সময় জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া সাম্প্রতিক এক পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, যদি সত্যিই তিনি নারীবিদ্বেষী এমন কোনো মন্তব্য করে থাকেন, তাহলে সেটি সম্পূর্ণ অন্যায়।১৩:৩৭ ২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছর কারাদণ্ড
গত ১৩ ও ১৮ জানুয়ারি পৃথক দুটি মামলায় রাষ্ট্রপক্ষ ও কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।১৩:০৮ ২ ফেব্রুয়ারি ২০২৬
























