News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের সময় বাড়ল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের সময় বাড়ল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ পরীক্ষার্থীরা ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

রবিবার (০১ ফেব্রুয়ারি) এবং সোমবার (০২ ফেব্রুয়ারি) প্রকাশিত বোর্ডের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন এবং ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ওই সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় এক দফা বাড়ানো হয়েছিল বলেও বোর্ড সূত্রে জানানো হয়েছে।

এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। 

সূচি অনুযায়ী, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়