২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে কারিগরির শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ের দুই পাশের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। আনুমানিক প্রায় তিন ঘণ্টা অবস্থান করে পরে তারা সড়ক থেকে চলে যান১৬:২০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
‘আগামীতে হয়তো শুনতে হবে স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল জামায়াত’
সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতে ইসলামী- যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল তাদের দলের আমির যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন১৬:১৫ ৩ ফেব্রুয়ারি ২০২৬
৩৩% কোটা প্রস্তাবের দাবিতে সাতরাস্তায় কারিগরি শিক্ষার্থীদের অবরোধ
কারিগরি শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা প্রস্তাবকে বৈষম্যমূলক বলে দাবি করে তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ করেছেন। এতে রাজধানীর ওই এলাকা ও আশপাশে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।১৫:৪৭ ৩ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে ২৫ স্থানে কম দামে মিলবে দুধ ডিম ও মাংস
রমজান উপলক্ষ্যে ঢাকার ২৫টি স্থানে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত ২৬ দিন চলা এ কর্মসূচির লক্ষ্য প্রাণিজ পণ্যের সরবরাহ নিশ্চিত করা ও বাজারমূল্য স্থিতিশীল রাখা।১৫:০২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
নাম পরিবর্তনের ফলে বাহিনীর কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাজের মানে ইতোমধ্যে পরিবর্তন এসেছে। অনেকেরই প্রত্যাশা ছিল র্যাবের নাম পরিবর্তন করা হোক। সেই বিবেচনায় নতুন নামকরণ করা হয়েছে।১৪:৫৯ ৩ ফেব্রুয়ারি ২০২৬
একাত্তর আমাদের অস্তিত্ব, একে পেছনে ফেললে অস্তিত্ব হারাব: ফখরুল
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরকে বাদ দিলে আমাদের অস্তিত্বই থাকবে না। একাত্তরই আমাদের মূল পরিচয়এটাকে নিয়েই আমাদের এগোতে হবে।১৪:৪২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
এবার এক ছাতার নিচে মাস্কের রকেট সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা
মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ১.২৫ ট্রিলিয়ন ডলারের একীভূত সত্তা গঠন করে ইলন মাস্ক রকেট সায়েন্স, স্টারলিংক ও ‘এক্স’ প্ল্যাটফর্মকে এক ছাতার নিচে নিয়ে এসেছেন। এই ঐতিহাসিক মার্জারের মূল লক্ষ্য হলো মহাকাশে সৌরশক্তি-নির্ভর ডেটাসেন্টার স্থাপন এবং ২০২৬ সালের মধ্যে স্পেসএক্সের আইপিও-র প্রস্তুতি সম্পন্ন করা।১৪:৩৪ ৩ ফেব্রুয়ারি ২০২৬
২৫০০ কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার
দেশের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সুকুকটিতে সহজ বিনিয়োগ সুবিধা রাখা হয়েছে। দেশি ও প্রবাসী বাংলাদেশি ব্যক্তি বিনিয়োগকারী ছাড়াও যেকোনো দেশি প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের জন্য আলাদা কোনো ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই; বিদ্যমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকেই বিনিয়োগ করা যাবে।১৪:১৭ ৩ ফেব্রুয়ারি ২০২৬
নাহিদের রিট খারিজ, ঢাকা-১১ আসনে কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
রিট খারিজের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, আমরা আপিল বিভাগে যাবো। দ্বৈত নাগরিকত্ব থাকা কারও নির্বাচন করার বৈধতা থাকতে পারে না।১৩:৫০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কোস্ট গার্ডের নিরপেক্ষতা রক্ষায় কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
তিনি কোস্ট গার্ডের অবদান তুলে ধরে বলেন, উপকূলীয় এলাকা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে। এছাড়া দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিক উদ্ধার, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসনে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।১৩:২২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাতে ঢাকায় আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের রাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হবে। পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬–এর ২৮ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১২:৫০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
বন্ধ হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট
ঘোষণায় ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন এবং কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করার অনুরোধ জানিয়েছেন। তাদের অভিযোগ, অ্যাডোবি অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে নেই।১২:২৮ ৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
নতুন দাম: ২২ ক্যারেট: ২,৫১,১৮৪ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,৩৯,৭৫৪ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট: ২,০৫,৫২০ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি: ১,৬৮,১৯৫ টাকা প্রতি ভরি।১১:৪৯ ৩ ফেব্রুয়ারি ২০২৬
আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংক আগেই আপিল করেছিল। এ আদেশের ফলে তার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হলো। এর আগে গত ১ ফেব্রুয়ারি এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল শুনানি হয়েছিল।১১:২২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
টানা ৪ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে মোট সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলেছে।১০:৫৭ ৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী দল
চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সরাসরি খেলার সুযোগ হারালেও বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।১০:৩৮ ৩ ফেব্রুয়ারি ২০২৬
হঠাৎ অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন আমির খান
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির, আর সোমবার রাতে তিনি মুম্বাই ফিরবেন। আমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।১০:১০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ওপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র
ট্রাম্প আরও জানান, নরেন্দ্র মোদি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করা হচ্ছে।০৯:৫১ ৩ ফেব্রুয়ারি ২০২৬
আজ পবিত্র শবেবরাত
পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ায় মগ্ন থাকেন। তারা অতীত জীবনের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করে, ভবিষ্যৎ কল্যাণ কামনা করেন এবং মা-বাবা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।০৯:৩১ ৩ ফেব্রুয়ারি ২০২৬
মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি কামনা তারেক রহমানের
তিনি আরও উল্লেখ করেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই রাতে পরম করুণাময় আল্লাহ বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। তাই শবে বরাতের রাতের ফজিলত ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল সম্পাদন করেন, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়।০৯:০০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘হালকা’ শ্রেণির। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকা। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।০৮:৪৩ ৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশের রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
এর আগে, গত ১৫ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২৮ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। তারও আগে, ৮ জানুয়ারি রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল প্রায় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তবে আকুর দায় বাবদ ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে যায়।০৮:১৯ ৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরেবাংলা নগরে নব্য জেএমবি সদস্য গ্রেফতার
ঢাকার শেরেবাংলা নগর এলাকায় নব্য জেএমবি’র সক্রিয় সদস্য আহসান জহীর খানকে গ্রেফতার করেছে সিটিটিসি। তিনি ও তার সহযোগীরা রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতিসাধনের উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন।২১:২৩ ২ ফেব্রুয়ারি ২০২৬
বাজারে আসছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইনের ১০ টাকার নোট ৩ ফেব্রুয়ারি থেকে বাজারে প্রচলন করছে। বায়তুল মোকাররমের ছবি, শাপলা, গ্রাফিতি–২০২৪ এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত এ নোটের পাশাপাশি বিদ্যমান সব নোট ও মুদ্রা বৈধ থাকবে।২১:০৬ ২ ফেব্রুয়ারি ২০২৬
























