গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা
এদিকে তার বোন লিবিয়ান টেলিভিশনে দাবি করেছেন, সাইফ আল ইসলাম আলজেরিয়া সীমান্তের কাছে নিহত হয়েছেন। তিনি বলেন, জিনতান শহরে এই ঘটনা ঘটেনি। তবে সীমান্তবর্তী এলাকায় হত্যাকাণ্ডের প্রমাণ এখনো নেই।১১:২৫ ৪ ফেব্রুয়ারি ২০২৬
গুগলের জেমিনিতে চ্যাট আমদানি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু
পরীক্ষামূলক সংস্করণে দেখা গেছে, জেমিনির মূল ইন্টারফেসে থাকা প্লাস (+) চিহ্নে ক্লিক করলে এই অপশন দেখা যায়। ব্যবহারকারীকে প্রথমে অন্য এআই সেবা থেকে চ্যাট ইতিহাস ডাউনলোড করতে হবে এবং তারপর সেই ফাইল জেমিনিতে আপলোড করতে হবে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই পুরোনো আলোচনা নতুন প্ল্যাটফর্মে চালিয়ে নিতে পারেন।১০:৫৯ ৪ ফেব্রুয়ারি ২০২৬
সাকিব-রিশাদদের ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স
গত মৌসুমে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদকে ছেড়ে দেওয়ায় চমক তৈরি হয়েছে। রিশাদ ছাড়াও লাহোর ছেড়ে দিয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকেও।১০:২৭ ৪ ফেব্রুয়ারি ২০২৬
নিকন চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি সিনেমা ‘আনসিন’
ফরাসি ভাষায় প্যারিসের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি। চলচ্চিত্রটির অধিকাংশ কলাকুশলীই বাংলাদেশি। প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম, চিত্রগ্রহণ করেছেন পার্বত রায়হান এবং সম্পাদনা করেছেন নিশান মাহমুদ। আন্তর্জাতিক দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।১০:০২ ৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।০৯:৪৪ ৪ ফেব্রুয়ারি ২০২৬
জাপানে ভারী তুষারপাতে প্রাণ গেল ৩০ জনের
নিহতদের মধ্যে ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, আওমোরির আজিগাসাওয়া এলাকায় তাঁর মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।০৯:২৩ ৪ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
তিনি বলেন, মোহাম্মদ ছরওয়ারে আলমকে আমরা হেফাজতে নিয়েছি। তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে।০৯:০২ ৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।০৮:৪০ ৪ ফেব্রুয়ারি ২০২৬
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।০৮:১৬ ৪ ফেব্রুয়ারি ২০২৬
পরবর্তী সরকারপ্রধান হওয়ার প্রধান দাবিদার তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
ক্ষমতায় ওঠার সম্ভাবনা এবং নির্বাচনী প্রেক্ষাপট বিশ্লেষণ করে দ্য ইকোনমিস্ট জানিয়েছে, পারিবারিক ঐতিহ্য ও জনমত জরিপে এগিয়ে থাকা ৬০ বছর বয়সী রাজনীতিবিদ তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষ দাবিদার হিসেবে এগিয়ে আছেন।২১:৫৮ ৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখা সহজ হবে।২১:২৪ ৩ ফেব্রুয়ারি ২০২৬
বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে হুমায়রা
শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় বিমান বাংলাদেশ এমডি ও সিইও ড. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।২০:৪২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
৫ লাখ পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই: এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্পষ্ট করেছে, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রে শূন্য। ৫ লাখ টাকার বেশি বিনিয়োগে কর থাকবে ১০ শতাংশ; আগের ভুল কর কেটে নেওয়া নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে।২০:০৭ ৩ ফেব্রুয়ারি ২০২৬
৬ ঘণ্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম
ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস, ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা, যা বিকেল ৪টা থেকে কার্যকর।১৯:৫৩ ৩ ফেব্রুয়ারি ২০২৬
আইসিসি র্যাঙ্কিংয়ে মারুফার অবিশ্বাস্য উত্থান, শীর্ষে জ্যোতি
আইসিসির সর্বশেষ নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার, নেতৃত্বে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উঠে এসেছেন ১৯ নম্বরে। সবচেয়ে বড় চমক পেসার মারুফা আক্তারের অবিশ্বাস্য ২০৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা ১০০-তে।১৯:৪১ ৩ ফেব্রুয়ারি ২০২৬
গ্রামীণফোনের চতুর্থ প্রান্তিকে আয় ৩,৮৫৮ কোটি টাকা
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, নেটওয়ার্কে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ সংযোগ প্রদানকারী হিসেবে অবস্থান আরও দৃঢ় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, গ্রামীণফোনের অগ্রগতি পরিচালিত হচ্ছে তিনটি মূল স্তম্ভের ওপর—শক্তিশালী ভিত্তি তৈরি, দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রকৃত অর্থে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ বৃদ্ধি১৯:২৯ ৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোট নিয়ে তিন বাহিনী প্রধানের কড়া বার্তা
আসন্ন নির্বাচন ও গণভোট আয়োজনে সশস্ত্র বাহিনীসহ সকল সংস্থা সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়ে ভোট না হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাপ্রধান। ভোটারদের বাধা প্রদান ও আর্থিক কারসাজি ঠেকাতে তিন বাহিনী প্রধান কঠোর নিরাপত্তা নিশ্চিতে এবং মাঠে দৃশ্যমান উপস্থিতি বাড়াতে নির্দেশ দিয়েছেন।১৯:২৩ ৩ ফেব্রুয়ারি ২০২৬
সচল হলো বিটিসিএলের এমভিএনও সিম
তিনি জানান, ভয়েস কল, ডাটা, আলাপ থেকে মোবাইল নেটওয়ার্ক, আলাপ থেকে আলাপ এবং জিপন সমন্বয়সহ চারটি গুরুত্বপূর্ণ সেবার সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং পরীক্ষামূলক কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে।১৯:২২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
‘অর্থনীতি এখন সন্তোষজনক পর্যায়ে, পে-স্কেলের অর্থ বরাদ্দ সম্পন্ন’
পরবর্তী সরকারের জন্য একটি মজবুত ও স্বস্তিদায়ক অর্থনীতি নিশ্চিতের দাবি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-স্কেল ও নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।১৯:১২ ৩ ফেব্রুয়ারি ২০২৬
পুরানো মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিলের নির্দেশনা বিটিআরসির
বাংলাদেশে মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, সিম পরিবর্তন বা বিক্রির আগে ফোনটি এনআইডি থেকে অবমুক্ত করতে হবে।১৮:৫০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
মাহবুব সুমনের উদ্ভাবিত সবুজ বিপ্লব ‘বনকাগজ’
বাংলাদেশি উদ্ভাবক তড়িৎ প্রকৌশলী মাহবুব সুমনের উদ্ভাবিত ‘বনকাগজ’ পরিত্যক্ত কাগজ ও বীজের সমন্বয়ে তৈরি এমন এক পরিবেশবান্ধব উদ্ভাবন, যা ব্যবহারের পর মাটিতে ফেললে ১৩-১৬ জাতের চারা জন্ম দিয়ে বনায়নে সহায়তা করে। বনকাগজ ভিজিটিং কার্ড, লিফলেট বা আমন্ত্রণপত্র হিসেবে ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব, নবায়নযোগ্য সবুজায়নের উদ্ভাবনী সমাধান হিসেবে কাজ করে।১৮:২৮ ৩ ফেব্রুয়ারি ২০২৬
পোস্টার লাগানো নিয়ে দৌলতখানে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০
ভোলার দৌলতখানে নির্বাচনী গণসংযোগের জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকায় থমথমে শান্ত অবস্থা বিরাজ করছে।১৮:০৫ ৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তা অঙ্গীকার চায় যাত্রী কল্যাণ সমিতি
বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও সরকারের অদুর্দশীতায় এবং কতিপয় পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও হতাহতের সংখ্যা বেপরোয়াভাবে বাড়ছে১৭:৫০ ৩ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষমতা, যৌনতা আর অপরাধের গোপন জাল এপস্টেইন ফাইল
এই ফাইল আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার প্রধান কারণ এতে থাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম। সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য, ধনকুবের এবং বিনোদন জগতের তারকাদের সঙ্গে এপস্টেইনের যোগাযোগের তথ্য নথিতে উঠে এসেছে১৬:৫৭ ৩ ফেব্রুয়ারি ২০২৬
























