ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হওয়া রহস্যজনক: রিজভী
ছবি: সংগৃহীত
ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, যেই অ্যাকাউন্ট ভেরিফায়েড, সেইটা আবার অল্প সময়ের জন্য হ্যাক হয়ে গেল এটা খুবই রহস্যজনক।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে নাকি যে কারণে নারীদের ধরলেন? অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল এটা কীভাবে সম্ভব?
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন দাবি করে রিজভী বলেন, জামায়াতের বক্তব্য শুনলেই বোঝা যায়, তারা ক্ষমতায় এলে নারী সমাজের জন্য দুর্দিন নেমে আসবে।
আরও পড়ুন: নারীদের পিছিয়ে রেখে দেশ এগোবে না: তারেক রহমান
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? অথচ এখন বলছেন দলের প্রধান নারী হতে পারবে না। তাহলে আপনারা কেন একজন নারী প্রার্থীও মনোনয়ন দেননি?
নিউজবাংলাদেশ.কম/এসবি








