News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

নারীদের পিছিয়ে রেখে দেশ এগোবে না: তারেক রহমান

নারীদের পিছিয়ে রেখে দেশ এগোবে না: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা বললেও নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছে। এসব বক্তব্য তাদের প্রকৃত মানসিকতারই প্রতিফলন।

তিনি বলেন, আমরা দেখছি একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তাদের একজন শীর্ষ নেতা প্রকাশ্যেই নারীদের অবমাননা করেছেন। অথচ ইসলামের ইতিহাসে মহানবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন কর্মমুখী নারী ও সফল ব্যবসায়ী।

আরও পড়ুন: দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

তারেক রহমান আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা বলছে ভোট গণনায় দীর্ঘ সময় লাগবে—এটি নতুন একটি ষড়যন্ত্রের ইঙ্গিত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়