News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না,  বরং দেশটিকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে চায় বলে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী নারীদের কাজ করতে দিতে চায় না। তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারীরা ঘরের বাইরে কাজ করবে না, ঘরেই সীমাবদ্ধ থাকবে।

এ সময় জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া সাম্প্রতিক এক পোস্টের প্রসঙ্গে তিনি বলেন, যদি সত্যিই তিনি নারীবিদ্বেষী এমন কোনো মন্তব্য করে থাকেন, তাহলে সেটি সম্পূর্ণ অন্যায়।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন খালেদা জিয়া: রিজভী

তিনি বলেন, দেশ এখন জনগণের হাতে। তাই এই সময়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়